নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি - নিরাপদ নয় বিজেপিশাসিত অসম! গুয়াহাটিতে পোস্ট ম্যালোনের কনসার্টে ২ বিদেশিনীকে হেনস্থার অভিযোগ উঠল। ভারত ভ্রমণে এসে নিজেদের খারাপ অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিযোগকারীদের মধ্যে একজন।
সূত্রের খবর, সম্প্রতি ভারত ভ্রমণে এসেছেন দুই বিদেশি। এর মধ্যে একজন ইনস্টাগ্রামে ডিজিটাল ক্রিয়েটর এমা। নিজের বেড়ানোর ছবি পোস্ট করেন তিনি। অভিযোগ, কনসার্টে ভিড়ের সুযোগ নিয়ে এমা এবং অন্য একজন মহিলা আমিনার গায়ে অনুমতি ছাড়া হাত দেয় কয়েকজন যুবক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দার ঝড় উঠেছে।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন এমা। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “গুয়াহাটিতে পোস্ট ম্যালোন কনসার্টে খুব দ্রুত পরিস্থিতি খারাপ হয়। আমি এবং আমিনা দু’জনেই ভিড় এলাকায় পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই সম্মতি ছাড়াই আমাদের স্পর্শ করা হয়। মাত্র ১০ মিনিট পর কনসার্ট থেকে আমরা বাধ্য হয়ে বেরিয়ে আসি।“
তিনি আরও লিখেছেন, “আমরা নিজেদের নিরাপদ মনে না করায় পিছনের দিকে সরে যেতে হয়। দুঃখের বিষয়, এই ঘটনার ফলে আমরা আর কনসার্ট উপভোগ করতে পারিনি। এই ঘটনা সাধারণ ভিড়ের ধাক্কা নয়। এটি প্রকাশ্যে মহিলাদের সঙ্গে খারাপ আচরণের ঘটনা যাকে ছোট করে দেখানো হচ্ছে।“
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের