নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্কে সরব হলেন সুরকার বিশাল দাদলানি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় বার্তা দেন তিনি। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের শিক্ষাব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন বিশাল। তাঁর মন্তব্য সামনে আসতেই নেটমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বিশাল দাদলানি বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় বহু পড়ুয়ার স্বপ্ন ভেঙে গেছে। দীর্ঘদিন পরিশ্রম করার পর এমন পরিস্থিতির মুখে পড়তে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই ঘটনায় দায়িত্ব প্রাপ্তদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর মতে, শিক্ষার মূল্য বোঝেন এমন ব্যক্তিদেরই দায়িত্ব দেওয়া প্রয়োজন। ধর্ম বা জাতপাত নয়, দেশের ভবিষ্যতের কথা ভেবেই মানুষকে সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি অযোগ্য নেতৃত্বের বিরুদ্ধেও সরব হন বিশাল।

বিশালের এই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যাক্তির প্রতিক্রিয়া দেখা যায়। একাধিক ব্যক্তিরা তাঁর বক্তব্যকে সমর্থনও জানিয়েছেন। আবার অন্যদিকে অনেকেই পাল্টা সমালোচনায় সরব হয়েছেন। কেউ তাঁর রাজনৈতিক মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ আবার কটাক্ষ করেছেন ব্যক্তিগতভাবে। মূলত নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে বিশালের মন্তব্য ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে নেটদুনিয়ায়।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের