68a6e9cc072f4_rfgh
আগস্ট ২১, ২০২৫ দুপুর ০৩:১২ IST

নোরার মত শরীর ছাড়া মজা নেই , আজব দাবি তুলে স্ত্রীকে গর্ভপাতের ওষুধ দিলেন স্বামী

নিজস্ব প্রতিনিধি , লখনউ  -  নোরা ফাতেহি নামটা বলিউডে অজানা নয়। তার স্লিম ফিগারে পাগল অনেকেই। এই স্লিম চেহারার জন্যই নাচে এতটা সক্রিয় নোরা। তবে কেউ ভাবতেও পারেননি বলিউড অভিনেত্রীর জন্য কোনো সংসারে তুমুল অশান্তি হবে স্বামী স্ত্রীর মধ্যে। অশান্তির জল এতটাই গড়িয়েছে যে অভিনেত্রীর মত হুবহু চেহারা দাবি করে গর্ভপাতের ওষুধ খাওয়ানো হয় স্ত্রীকে। শুধু তাই নয়, ঘণ্টার পর ঘণ্টা স্ত্রীকে অত্যাচারও করা হয়।

সূত্রের খবর ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। গত ৬ই মার্চ সানু ও শিবমের দেখাশোনা করে বিয়ে হয়। বিয়েতে সানুর পরিবার প্রায় ৭৭ লক্ষ টাকা খরচ করে। এমনকি পণ হিসেবে ১৬ লক্ষ টাকার সোনার গয়না সহ ২৪ লক্ষ টাকার স্করপিও গাড়ি, নগদ ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে বরের পরিবারকে। তবে বিয়ের পরেই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হন সানু। যা কোনদিন ভাবতেও পারেননি তিনি। স্বামীর সঙ্গে বাইরে বেরোতে দিতেন না শাশুড়ি। সারাদিন বাড়ির কাজেই তাঁকে ব্যস্ত রাখতেন। এমনকী স্বামীর সঙ্গে বাড়িতেও সময় কাটাতে দেওয়া হত না তাকে।

স্বামী আজব দাবি তুলে স্ত্রীকে লাগাতার অত্যাচার করেন। নোরা ফাতেহির মত ছিপছিপে শরীরের দাবি করেন স্ত্রীর কাছে। বলেন, যেভাবেই হোক অভিনেত্রীর মত শরীর বানাতে হবে। সেই উদ্দেশ্যে স্ত্রীকে জোর করে শরীর চর্চা করাতেন। ঘণ্টার পর ঘন্টা তাকে শরীর চর্চা করানো হয় বলে অভিযোগ করেন স্ত্রী। তাকে শরীরচর্চা না করলেও, খাবার খেতেও দিতেন না স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা।

শুধুমাত্র শরীরচর্চা নয়, সরু কোমর সহ ছিপছিপে চেহারার জন্য গর্ভপাত করান শ্বশুরবাড়ির সদস্যরা। গৃহবধূকে না জানিয়েই ভ্রুণ নষ্ট করার ওষুধ খাইয়ে দেন তারা। এমন কিছু খাবারও তাকে খাওয়ানো হয় যার জেরে তার গর্ভপাত হয়। গর্ভবতী হওয়ার পরেও দিনে তিন ঘণ্টা করে শরীরচর্চা করতে জোর করতেন স্বামী। এই নির্মম অত্যাচারের কথা স্বপ্নেও ভাবতে পারেননি সানু।

একটি সরকারি স্কুলে ফিফিক্য়াল এডুকেশন নিয়ে শিক্ষকতা করেন শিবম। বাড়ির ছোটখাটো বিষয়ে স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। পরিবারের সামনেই স্ত্রীকে মারধর  মারধর করা হত। গত ১৮ই জুন শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান সানু। ৯ই জুলাই গর্ভপাত হয় তার। গত ১৪ই আগস্ট শিবম ও তার পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন সানু। পাশাপাশি ইচ্ছাকৃতভাবে গর্ভপাত, পণের অভিযোগ দায়ের করেছেন তিনি।  

সানু বলেছেন , "আমি ফর্সা ও লম্বা হওয়া সত্ত্বেও শরীর নিয়ে প্রায়ই খোঁটা দিতেন স্বামী সহ তার পরিবার। একাধিকবার বডি শেমিং করা হয়েছে। মহিলাদের অশ্লীল ভিডিও, ছবি দেখতেন শিবম। ইউটিউব ও ইনস্টাগ্রামে অশ্লীল ভিডিও দেখেই কাটাতেন। আমার চেয়ে অন্য মেয়েদের প্রতি অনেক বেশি আকৃষ্ট ছিলেন তিনি। মাহি নামের এক তরুণীর সঙ্গে খোশ গল্প করতেও দেখেছিলাম। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই, কষিয়ে থাপ্পড় মারে। এমনকী ননদ আমায় গর্ভপাতের জন্য ওষুধ খাইয়ে দেয়।"

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ার আলাপে প্রেম , বিয়ের পিঁড়িতে মুখ ও বধির পাত্র -পাত্রীর নতুন জীবন
জুন ১৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে

হাসির আড়ালে অশ্লীলতা? বিরিয়ানি বিতর্কে বিস্ফোরক অনিরুদ্ধাচার্য
জুন ১৯, ২০২৬

অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না

পরকীয়া ও একাধিক নারীসঙ্গের অভিযোগে চর্চায় আলভী , মিলল না জামিন
জুন ১৯, ২০২৬

বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে'  স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

কুমকুমে ব্রেক, কিন্তু থেমে নেই যাত্রা—স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে ফের পর্দায় সুস্মিতা? উঠছে প্রশ্ন
জুন ১৯, ২০২৬

 ‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।

সুপারম্যান 'হেনরির' সঙ্গে সইফ-কন্যার বিশেষ মুহূর্ত, সারার ছবি দেখে অবাক অনুরাগীরা
জুন ১৯, ২০২৬

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা। 

শেষ হল ‘আনন্দী’র সফর, আবেগঘন পোস্টে ভেঙে পড়লেন অন্বেষা
জুন ১৯, ২০২৬

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।

চশমাতেই নাকি লুকিয়ে ক্যামেরা! আদালতে বিস্ফোরক দাবি ঘিরে বিতর্কে স্বরূপ বিশ্বাস
জুন ১৯, ২০২৬

প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে

ওকে ক্ষমা করে দিন , ₹৩৭০-র বিরিয়ানি বিতর্কে প্রণীতের পাশে তানিয়া মিত্তল
জুন ১৯, ২০২৬

 বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল

বিদেশে বসেই টার্গেট গুরু রানধাওয়া! হামলার ছক ভেস্তে দিল পুলিশ
জুন ১৮, ২০২৬

পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।

টলিউড কমিটিতে ফের দেব , হিরণের কটাক্ষে তুঙ্গে রাজনৈতিক তরজা
জুন ১৮, ২০২৬

এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়

বাংলার শিল্পীদের জন্য বড় মঞ্চ, রুদ্রনীলের ‘পারফরম্যান্স অফ বেঙ্গল’ নিয়ে জোর চর্চা
জুন ১৮, ২০২৬

অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়। 

রোনাল্ডোর সঙ্গে ঠোঁটঠাসা চুমু! বাঙালি নায়িকা বিপাশা বসুকে ঘিরে তুঙ্গে প্রেমের জল্পনা
জুন ১৮, ২০২৬

২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

বাবা হিন্দু মা মুসলিম , ইশানের ধর্ম নিয়ে বিতর্কে মুখ খুললেন শাহিদ কাপুরের ভাই
জুন ১৮, ২০২৬

সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।

 

পিঠখোলা ছবিতে ট্রোলের ঝড় , কটাক্ষে কড়া জবাব নবনীতার
জুন ১৭, ২০২৬

টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা

পেস্ট্রি খাওয়ার অপরাধে ভিক্ষা করতে বলেছিলেন মা , বিস্ফোরক স্মৃতিচারণ অভিনেত্রী পল্লবীর
জুন ১৭, ২০২৬

পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা