6a1fe12c080e2_IMG_20260603_133128
জুন ০৩, ২০২৬ দুপুর ০২:১৯ IST

অবশেষে নন্দনে ‘অপরাজিত’! অনীক দত্তকে স্মরণে বিশেষ প্রদর্শনী, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জিতুর


নিজেস্ব প্রতিনিধি , কলকাতা - প্রয়াত পরিচালক অনীক দত্তকে শ্রদ্ধার্ঘ্য জানাতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। আগামী ৫ থেকে ৭ জুন পর্যন্ত নন্দনে প্রদর্শিত হবে অনীক দত্ত পরিচালিত বহুচর্চিত ছবি ‘অপরাজিত’। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ছবির মুখ্য অভিনেতা জিতু কমল।


সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ নির্মাণের নেপথ্যের সংগ্রামকে তুলে ধরে ২০২২ সালে মুক্তি পায় ‘অপরাজিত’। ছবিটি শুধু বাংলা নয়, জাতীয় স্তরেও প্রশংসা কুড়িয়েছিল। তবে এত সাফল্য সত্ত্বেও ছবিটি দীর্ঘদিন নন্দনে প্রদর্শনের সুযোগ পায়নি, যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল।সম্প্রতি অনীক দত্তের প্রয়াণের পর তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে নন্দন চত্বরে উপস্থিত হয়েছিলেন টলিউডের একাধিক শিল্পী। সেই সময় অভিনেতা রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী-সহ অনেকে ‘অপরাজিত’-কে নন্দনে ফিরিয়ে আনার দাবি তুলেছিলেন। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে।ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান জানিয়েছেন, অনীক দত্তের স্মৃতির উদ্দেশে ৫ থেকে ৭ জুন পর্যন্ত নন্দনে ‘অপরাজিত’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বুধবার থেকেই বুকমাইশো-তে ছবির টিকিট বুক করতে পারবেন দর্শকরা।


এই প্রসঙ্গে জিতু কমল বলেন, “মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। ওই দিন আমরা সবাই অনীকদাকে স্মরণ করব। আমিও নন্দনে উপস্থিত থাকব। দর্শকরাই বিচার করুন, ‘অপরাজিত’ শুধু নন্দনেই নয়, সব সরকারি প্রেক্ষাগৃহেই প্রদর্শিত হওয়া উচিত ছিল কি না।”
অনীক দত্তের আকস্মিক প্রয়াণে শোকপ্রকাশ করে অভিনেতা আরও বলেন, “আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ক্ষতি। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আজীবন মনে থাকবে।”

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা