নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভয়াবহ আকার ধারণ করেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। আপাতত যুদ্ধ থামার মত কোনো সংকেত নেই। বরং প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কোথাও ইরানের ক্ষতি আবার কোথাও আমেরিকা - ইজরায়েলের। এমতাবস্থায় ভারত - ইজরায়েল বিমান পরিষেবা ব্যাহত করল এয়ার ইন্ডিয়া। যার ফলে বিপাকে কয়েক হাজার ভারতীয়।
সূত্রের খবর , আগামী ৩১ মে পর্যন্ত নয়াদিল্লি-তেল আভিভ উড়ান বন্ধ করেছে বিমানসংস্থা। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই বিঘ্নিত হচ্ছিল এই বিমান পরিষেবা। যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে অধিকাংশ প্রধান বিমান সংস্থাগুলি তেল আভিভ রুটে তাদের কার্যক্রম স্থগিত করেছে। এয়ার ইন্ডিয়া উড়ান চলাচল সাময়িকভাবে স্থগিত করায় উদ্বিগ্ন ইজরায়েলে বসবাসকারী ৪০ হাজারের বেশি ভারতীয়। যাঁরা ব্যক্তিগত বা পেশাগত কারণে মাঝেমধ্যেই ভারতে আসে।
বর্তমান পরিস্থিতিতে দেশে আসতে হলে প্রথমে স্থলপথে জর্ডন কিংবা মিশরে যেতে হবে। তারপর সেখানে থেকে দিল্লিগামী বিমান পাওয়া যাবে। এই বিষয়ে প্রবাসীদের সাহায্য করছে ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস। এই অবস্থায় বেশকিছু ইজরায়েলি বিমান সংস্থা আবার তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তাদের মধ্যে রয়েছে এল আল, ইজরাএয়ার, আরকিয়া ও এয়ার হাইফা।
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের