6a7040e1254a1_Gallery_1785741331900
আগস্ট ০৩, ২০২৬ দুপুর ১২:৪৯ IST

অশান্তিতে রক্তাক্ত নেপাল! মৃত্যু ৩ জনের, জারি কার্ফু

নিজস্ব প্রতিনিধি , কাঠমাণ্ডু - নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু-মুসলিম বিবাদের জেরে মৃত্যু হলো ৩ জনের। ঘটনার পর দেশবাসীর কাছে শান্ত থাকার আবেদন জানান প্রধানমন্ত্রী বালেন শাহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক এলাকায় কার্ফু জারি করেছে প্রশাসন।

ভারত সীমান্ত লাগোয়া সুনসারি জেলার একটি গ্রামে ঘটনার সূত্রপাত। সরকারি আধিকারিকদের দাবি, গত রবিবার একটি হিন্দু ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে বিবাদ বাধে। সাউন্ড সিস্টেমের তীব্র শব্দ নিয়ে আপত্তি ওঠে। ধর্মীয় পতাকা লাগানো নিয়েও শুরু হয় বচসা। পরে সেই বিরোধ ভয়াবহ সংঘর্ষে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায়। তাতে ২ জনের মৃত্যু হয় বলে জানায় পুলিশ মুখপাত্র অভি নারায়ণ কাফলে। এরপর কার্ফু জারি ছিল। কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতিবার পাশের সিরাহা জেলায় প্রতিবাদ মিছিল হয়। সেখানে প্রাণ হারান আরও ১ জন।

ঘটনার পর সুনসারি ও আশপাশের জেলাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। নতুন করে অশান্তি ঠেকাতে জারি রয়েছে কার্ফু। মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে খুব বেশি প্রকাশ্যে দেখা যায়নি প্রধানমন্ত্রী বালেন শাহকে। তবে বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নীরবতা ভাঙেন। দেশের নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্য ফেরানোর আবেদন জানান।

উল্লেখ্য, নেপালের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী। তবে দেশের দক্ষিণাঞ্চলে রয়েছে উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা। সাম্প্রতিক সংঘর্ষের পর নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বালেন শাহ বলেন, 'সরকারের পক্ষ থেকে সব নাগরিক, নাগরিক সমাজ, ধর্মীয় সম্প্রদায়, রাজনৈতিক দল ও সংবাদমাধ্যমের কাছে আবেদন করছি। ধৈর্য ও সংযম বজায় রাখুন। শান্তি, ভ্রাতৃত্ব এবং জাতীয় ঐক্য রক্ষায় সবাই এগিয়ে আসুন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তদন্ত হবে নিরপেক্ষ ও স্বচ্ছ। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে'।

পুলিশ মুখপাত্র অভি নারায়ণ কাফলে বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিরাপত্তার জন্য মাঠে মোতায়েন রয়েছে অতিরিক্ত বাহিনী। সমস্ত স্তরের পুলিশ আধিকারিকদের সতর্ক রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সীমিত বলপ্রয়োগ করা হচ্ছে। সরকারি সম্পত্তি রক্ষা ও অপ্রীতিকর ঘটনা এড়ানোই লক্ষ্য'।

আরও পড়ুন

ইরানে যুদ্ধের বড় বলি শিশুরা! ৫ মাসে হতাহত ২,৫০০-র বেশি শিশু, উদ্বেগ ইউনিসেফের রিপোর্টে
আগস্ট ০৩, ২০২৬

ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার

দাবানল নেভাতে গিয়ে আকাশেই ভয়াবহ দুর্ঘটনা! দুই কপ্টারের সংঘর্ষে মৃত ২
আগস্ট ০৩, ২০২৬

জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট

২ বছর পর প্রথমবার প্রকাশ্যে আসবেন হাসিনা! দিল্লির অনুষ্ঠানে উঠবেন মঞ্চে
আগস্ট ০২, ২০২৬

বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা

ক্যানসারের টিকায় বড় সাফল্য! সুস্থ রোগী, দাবি রুশ গবেষকদের
আগস্ট ০১, ২০২৬

মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের

সীমান্তে শরণার্থীদের ঢল! মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় মৃত ৯
জুলাই ৩১, ২০২৬

রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা

বাংলাদেশ নয়, ৫ হাজার রোহিঙ্গাকে ফেরাচ্ছে মালয়েশিয়া! রাজি মায়ানমার
জুলাই ৩০, ২০২৬

৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা

পাক অধিকৃত কাশ্মীরকে পাক কাশ্মীর বলল মার্কিন সংবাদপত্র! প্রতিবাদ ভারতের
জুলাই ৩০, ২০২৬

পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের

ওরা ভারতের মতোই শত্রু! বিতর্কিত মন্তব্যে ফের চাপে পাকিস্তান
জুলাই ২৯, ২০২৬

বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ

অধিকৃত কাশ্মীরে ভোট ঘিরে অশান্তি! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
জুলাই ২৮, ২০২৬

অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ইউরোপে দাবানলের দাপট! আগুনের বুকেই জন্ম ঝড়ের, ঘরছাড়া ৩ লক্ষের বেশি
জুলাই ২৮, ২০২৬

আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল

যুদ্ধের অস্ত্র যৌন নির্যাতন! রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
জুলাই ২৮, ২০২৬

ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে

জেহাদ ছাড়া পথ নেই! মোজতবার মন্তব্যে নতুন করে চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ

নাম ধরে ডাক, তারপর গুলি! কানাডার রাস্তায় খুন হল ভারতীয় বংশোদ্ভূত তরুণী
জুলাই ২৭, ২০২৬

টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত

লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা! প্রাক্তন রাষ্ট্রপতিকে ঘিরে জল্পনায় মুখ খুলল বাংলাদেশ সরকার
জুলাই ২৭, ২০২৬

সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের