নিজস্ব প্রতিনিধি , লখনউ - সম্প্রতি লখনউয়ে আয়োজিত হয় 'অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট-২০২৪’। সেখানেই ‘বেস্ট ডগ অফ দ্য মিট’-এর পুরস্কার জিতল দেশীয় প্রজাতি। এই প্রথম ভারতীয় প্রজাতির কোনও কুকুর এমন পুরস্কার পেল। এটি অন্যতম প্রেস্টিজিয়াস ‘বেস্ট ইন ট্র্যাকার ট্রেড’। কুকুরটির নামও রাখা হয়েছে রিয়া।
২০১৮ সাল থেকে দেশীয় প্রজাতির কুকুরদের নিরাপত্তা বাহিনীতে অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হয় বিএসএফ। এরপর থেকেই টেকনপুরের বিএসএফ-এর ‘ন্যাশনাল ট্রেনিং সেন্টার ফর ডগস’–এ শুরু হয় দেশীয় কুকুর প্রজাতির প্রশিক্ষণ ও প্রজনন। বিশেষ ভাবে বেছে নেওয়া হয় দুই জাতি— র্যাম্পুর হাউন্ড যা উত্তরপ্রদেশের রাজকীয় ঐতিহ্যবাহী শিকারি কুকুর ও মুদোল হাউন্ড যা দাক্ষিণাত্যের পাহাড়ি প্রহরী কুকুর। দ্রুতগতি, সহনশীলতা, অভিযোজন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতায় এই দুই জাতি অসাধারণ। বর্তমানে বিএসএফ -এর বিভিন্ন সীমান্তে ও অ্যান্টি নকশাল অভিযানে মোতায়েন রয়েছে ১৫০-এরও বেশি দেশীয় প্রজাতির কুকুর। তাদের কর্মক্ষমতা পরীক্ষা করার পর ভীষণই প্রশংসিত হয়েছে।
রিয়া মানুষের কথা বুঝত, মজা পেলে মানুষের মতোই হাসত। দেশি কুকুরেরা যে খুব পিছিয়ে নেই, তার প্রমাণ একাধিকবার দিয়েছে রিয়া। এবার সীমান্তরক্ষী বাহিনীর ডগ স্কোয়াডের দেশি ব্রিডের কুকুর বিদেশি জাতের কুকুরদের পিছনে ফেলে প্রতিযোগিতায় ছিনিয়ে নিল সেরার শিরোপা। বিএসএফ-এর পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে রিয়ার এই সাফল্য নিশ্চিত করা হয়েছে।
বিএসএফ-এর এক সিনিয়র অফিসারের বলেন, "যে বিদেশি প্রজাতির উপর এতদিন নির্ভর করতাম, এখন সেই জায়গা দখল করছে আমাদেরই মাটির কুকুরেরা। দেশের জন্য এটা ভীষণই গর্বের মুহূর্ত।"
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের