নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কৌন বানেগা ক্রোড়পতির মঞ্চে বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের পা ছোঁয়ায় শিখ ধর্ম সংগঠনের তরফ থেকে বারবার হুমকির সম্মুখীন হচ্ছেন পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। অকল্যান্ডে শো চলাকালীন হুমকি স্লোগান দেওয়া হয় গায়কের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার পার্থে তার অনুষ্ঠান বন্ধের হুমকি দেওয়া হয়। যদিও নিজের অবস্থান থেকে সরতে নারাজ দিলজিৎ।
সূত্রের খবর , ফের গায়কের দিকে ধেয়ে এসেছে হুমকি। শিখ সম্প্রদায়ের দাবি , অমিতাভের পা ছুঁয়ে তাদের অপমান করেছেন গায়ক। কারণ , অমিতাভই অতীতে রক্তের বদলে রক্ত রব তোলেন। যার ফলে শিখ সম্প্রদায়ের বিশাল সংখ্যক মানুষ মারা যান। তাই অমিতাভের পা ছোঁয়া মানেই তাদের অপমান করা। ঠিক সেই কারণেই , দিলজিতের অনুষ্ঠান বন্ধ করার কথা জানানো হয় শিখ ফর জাস্টিস-এর তরফে।
তবে লাগাতার হুমকি ধেয়ে এলেও ভালবাসার বার্তাই দিচ্ছেন গায়ক। তিনি বলেন , "সবসময় ভালোবাসার কথা বলুন। পৃথিবী একটাই। সেই পৃথিবীতে দাঁড়িয়ে আমার তরফ থেকে সকলের জন্য রইল শুধুই ভালোবাসা। যদি কেউ আমাকে হিংসা করে, কিংবা আমার সমালোচনা করে তবু তার জন্য শুধুই ভালোবাসা রইল। আমি সবসময় ভালোবাসার বার্তাই দেব।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের