নিজস্ব প্রতিনিধি, শ্রীকাকুলাম – শনিবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে। পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জন। আহত কমপক্ষে ৩০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।
নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্টের ঘটনায় আমি মর্মাহত। যারা এই দুর্ঘটনায় পরিজনদের হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁদের পরিজনদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করা হবে। আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে।“
উল্লেখ্য, শনিবার একাদশীর শুভ দিনে পুজো দিতে হাজার হাজার ভক্ত ভিড় করেছিলেন শ্রীকাকুলামের কাশিবুগ্গা ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে। সকাল থেকেই মন্দিরে উপচে পড়া জনসমুদ্রের মধ্যে হঠাৎই ঘটে ভয়াবহ পদপিষ্টের ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে, পুজোর সামগ্রী হাতে ভক্তদের একাংশ সিঁড়ি বেয়ে মন্দিরে প্রবেশের চেষ্টা করছিলেন। সেই সময় ঠেলাঠেলিতে কয়েকজন পড়ে গেলে মুহূর্তেই বিশৃঙ্খলা তৈরি হয়। সম্পূর্ণ ঘটনাটি মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, শত শত মহিলা ও পুরুষ প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে এদিক-ওদিক ছুটছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। মন্দিরের ভিতরে থাকা ভিড় নিয়ন্ত্রণে এনে শুরু হয় উদ্ধারকার্য। পদদলিতের ঘটনায় মন্দির প্রাঙ্গণেই ১২ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ গুরুতর জখমও হন। প্রশাসনের পক্ষ থেকে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের