নিজস্ব প্রতিনিধি, মুম্বই - আদিত্য রয় কাপুর,তারা সুতারিয়ার সম্পর্কের কানাঘুষো বেশ অনেকদিন ধরেই চলছে। আনুষ্ঠানিকভাবে আদিত্য-তারা কবে তাদের ব্যক্তিগতজীবন নিয়ে মুখ খোলেন এখন শুধু সেই সময়েরই অপেক্ষা।
বলিউডে এখন আলোচনার কেন্দ্রবিন্দু শুধু সিনেমা সংক্রান্ত খবরের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তারকাদের ব্যক্তিগত জীবনও দর্শকদের অন্যতম আকর্ষণ।এই মুহূর্তে লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন ‘আশিকি ২’ খ্যাত অভিনেতা আদিত্য রয় কাপুর ও ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ারের'অভিনেত্রী তারা সুতারিয়া।

ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে আদিত্য রয় কাপুর, তারা সুতারিয়া পরস্পরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে।প্রায় দু’বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডের। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে কেউই মুখ খোলেননি।

অনন্যার সঙ্গে প্রেম ভাঙতেই তারা সুতারিয়ার সঙ্গে নাম জড়িয়েছে আদিত্যর। ইন্ডাস্ট্রির একাধিক ইভেন্ট, ব্যক্তিগত মুহূর্তে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছে দুজনকে। ব্যক্তিগত জীবন নিয়ে খুব সংযত থাকলেও যুগলের ঘনঘন উপস্থিতি বেশ ইঙ্গিতপূর্ণ তা বলাই বাহুল্য।
সমাজমাধ্যমে জুটির ভক্তরা ‘পাওয়ার কাপল’ তকমাও জুড়ে দিয়েছেন। আদিত্য রয় কাপুর এবং তারা সুতারিয়া তাঁদের প্রেমের গুঞ্জনে সিলমোহর কবে দেন শুধু তা দেখার অপেক্ষায় ভক্তকূল।
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের