নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চ্যাট বিতর্ককে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় রয়েছেন ‘প্রেতকথা’ খ্যাত ইউটিউবার-ইনফ্লুয়েন্সর গৌরব তপাদার। প্রাক্তন প্রেমিকা অন্তরার ফাঁস করা চ্যাটের স্ক্রিনশট ঘিরে নেটিজেনদের মধ্যে তুমুল মতভেদ তৈরি হয়েছে। অভিযোগ, বিয়ের পরও গৌরব প্রাক্তনকে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিলেন এবং সেখানে বিতর্কিত কিছু মন্তব্য ও আপত্তিকর প্রস্তাবও ছিল। যদিও গৌরব দাবি করেছেন, অতিরিক্ত মদ্যপানের কারণেই ওই বার্তাগুলি পাঠানো হয়েছিল। এই ঘটনার পর থেকেই কেউ তার পাশে দাঁড়িয়েছেন, আবার অনেকে তার আচরণকে তীব্র সমালোচনা করছেন।

এই বিতর্কের আবহেই মুখ খুলেছেন গৌরব ও অন্তরার কয়েকজন পুরনো বন্ধু। তাদের মধ্যে অনেকেই অন্তরার পক্ষ নিয়ে অতীতের নানা ঘটনার উল্লেখ করেছেন। এক বন্ধুর দাবি, ২০১৭-১৮ সালে পরিচিতি পাওয়ার আগের সময়ে গৌরবের আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল ছিল না। সে সময় পাটুলির চায়ের আড্ডায় চা-সিগারেটের খরচ থেকে শুরু করে গিটারের অনুষ্ঠানে যাওয়ার মেট্রোর ভাড়াও নাকি দিতেন অন্তরা। এমনকি প্রত্যাশা ব্যান্ড থেকে বাদ পড়ার পর কঠিন সময়েও অন্তরাই তার পাশে ছিলেন বলে দাবি করেছেন ওই ব্যক্তি। তার কথায়, ‘গৌরবকে আমরা শূন্য থেকে উঠে আসতে দেখেছি। তাই অতীত ভুলে গিয়ে অন্তরার প্রতি এমন আচরণ মেনে নেওয়া যায় না।’

শুধু একজন নন, আরও কয়েকজন পুরনো পরিচিতও সোশ্যাল মিডিয়ায় গৌরবকে কটাক্ষ করেছেন। কারও বক্তব্য, ‘২০১৭-১৮ সালের অনেক গল্পই আজ আর কেউ বলতে চায় না।’ আবার কেউ লিখেছেন, ‘খ্যাতি পাওয়ার সঙ্গে সঙ্গে অতীতের স্মৃতিও যেন হারিয়ে গিয়েছে।’ ফলে চ্যাট বিতর্কের পাশাপাশি এবার গৌরবের অতীত জীবন ও ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে গৌরব এখনও বিস্তারিতভাবে আলাদা কোনও প্রতিক্রিয়া দেননি, বরং সোশ্যাল মিডিয়ায় বিষয়টিকে হালকা মেজাজেই সামাল দেওয়ার চেষ্টা করছেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের