নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ফের মাদক মামলায় বলিউড যোগ। এর আগে ওরিকে তলব করে মুম্বই পুলিশ। এবার ২৫২ কোটির মাদক মামলায় নাম জড়াল শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরের। মুম্বই পুলিশের অ্যান্টি নারকোটিক্স বিভাগের তরফে সমন পাঠানো হল তাকে। বয়ান রেকর্ড করা হবে সিদ্ধান্তের।
সূত্রের খবর , আগামী ২৫শে নভেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিদ্ধান্তকে। এদিনই তার বয়ান রেকর্ড করা হবে। এর আগে ২০২২ সালে মাদক সেবনের অভিযোগে বেঙ্গালুরু থেকে আটক করা হয়েছিল সিদ্ধান্ত কাপুরকে। গত ২০শে নভেম্বর, বৃহস্পতিবার মুম্বই পুলিশের অ্যান্টি নারকোটিক্স বিভাগে হাজিরা দেওয়ার কথা ছিল ওরির। তবে আরও কিছুটা সময় চেয়ে পাঠিয়েছেন তিনি।
উল্লেখ্য , ২০২৪ সালের মার্চ মাসে তদন্তকারীরা সাংলি থেকে মেফিড্রোন নামে পরিচিত ১২৫.১৪ কেজি মাদক বাজেয়াপ্ত করে। যার বাজারমূল্য কমপক্ষে ২৫২ কোটি টাকা। ঘটনায় গত অক্টোবর মাসে মুম্বইয়ের ঘাটকোপার থেকে মহম্মদ সেলিম, মহম্মদ সুহেল শেখ নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।
এরপর লাগাতার জেরার মুখে ধৃতেরা জানায়, মুম্বইয়ের বিভিন্ন প্রান্তের রেভ পার্টিতে ওই মাদক সরবরাহ করত তারা। সেই পার্টিতে নিয়মিত যাতায়াত ছিল বহু তারকার। তাদের মধ্যেই নাম উঠে এসেছে সিদ্ধান্ত কাপুরের। খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদের পর তথ্য উঠে আসবে আসল তথ্য।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের