নিজস্ব প্রতিনিধি , মুম্বই - OTT মঞ্চগুলি আসার পর থেকে মানুষের আর সময় কাটাতে সমস্যা হয়না। ওয়েব সিরিজ , ছবি দেখেই কেটে যায় সময়। শুধু সময় কেটে যায় তাই নয় , এইসমস্ত ছবি সিরিজের জন্য মানুষ সময় বের করে নেয়। আবার একটি পর্ব শেষ হওয়ার পর অপরটি আসার আগের যে অপেক্ষা তা নজরকাড়া। অধীর আগ্রহে অপেক্ষা করেন টেলিভিশনপ্রেমীরা। নভেম্বর মাসে আসতে চলেছে সেইসমস্ত ওয়েব সিরিজের মধ্যে কয়েকটি।
দেখে নেওয়া যাক নভেম্বরে কি কি ওয়েব সিরিজ আসছে OTT মঞ্চে -
১.দ্য ফ্যামিলি ম্যান (সিজন ৩) - এই সিরিজ নিয়ে দর্শকের আগ্রহ থাকে তুঙ্গে। বছরের পর বছর ধরে এই সিজনের অপেক্ষায় দর্শক। অবশেষে ২১শে নভেম্বর মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ী অভিনীত এই সিরিজ়।
২.দিল্লি ক্রাইম (সিজন ৩) - আগামী ১৩ই নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এই সিরিজ। প্রথম সিজনে তুলে ধরা হয়েছিল দিল্লির ধর্ষণকাণ্ড। এই সিজনে মানবদেহের অঙ্গ পাচারের ঘটনা দেখানো হবে। শেফালি শাহ অভিনীত এই সিরিজে এবার যোগ দিচ্ছেন হুমা কুরেশিও।
৩.স্ট্রেঞ্জার থিংস' (সিজন ৫) - গত তিন বছর ধরে এই সিরিজের জন্য অপেক্ষা করে আছেন দর্শক। অবশেষে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিরিজের অন্তিম সিজন মুক্তি পাচ্ছে ২৬ শে নভেম্বর।
৪.ডেথ বাই লাইটিং - আগামী ৬ই নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি। এই ক্রাইম থ্রিলারের জন্যও অপেক্ষায় ছিলেন দর্শক। ১৮৮১ সালে আমেরিকার প্রেসিডেন্ট জেমস গারফিল্ডের হত্যার ঘটনা তুলে ধরা হবে এই সিরিজে।
৫.বারামুল্লা - কাশ্মীরের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘সুপারন্যাচারাল’ ঘরানার এই ছবি। এক বালক হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাকে খুঁজতে গিয়ে বিভিন্ন ঘটনার মুখোমুখি হয় এক পুলিশ আধিকারিক। এটাই ছবির মূল কাহিনী। আগামী ৭ই নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের