নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অবশেষে অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল রামায়ণের প্রথম ঝলক। তিন বছর ধরে চুপিসারে নিজেকে গড়ে তুলে অবশেষে রাম অবতারে ধরা দিলেন রণবীর কাপুর। রণবীরকে রামরূপে দেখে এককথায় মুগ্ধ গোটা দর্শকমহল। টিজার প্রকাশ্যে আসার পরেই রণবীরের বেশকিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে কাপুরনন্দনকে আগাম শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।
রণবীর কাপুর যে সত্যিই জলের মত তা ফের প্রমাণিত। কারণ , অ্যানিমালের মত উগ্র ছবি থেকে এমন আধ্যাত্মিক চরিত্রে ধরা দিয়েই প্রশংসা কুড়িয়েছেন তিনি। কাঁধ পর্যন্ত লম্বা চুল , কপালে রাজতিলক , গেরুয়া বসন। এই চরিত্রে তার অভিনয় করা নিয়ে কিছু মহল থেকে আপত্তি আসলেও শেষমেষ নিন্দুকদের যোগ্য জবাব দিয়ে ফেললেন রণবীর। এই ছবি বক্স অফিসের অনেক রেকর্ডও ভাঙতে চলেছে বলে দাবি সিনে বিশেষজ্ঞদের।
ছবিতে রাবণের ভূমিকায় রয়েছেন যশ। সীতার চরিত্রে সাই পল্লবী। হনুমানের চরিত্রে সানি দেওল। পরিচালক নীতেশ তিওয়ারি দুইভাগে ‘রামায়ণ’ নিয়ে আসতে চলেছেন। ২০২৬ সালের দিওয়ালিতে মুক্তি পাবে ‘রামায়ণ - পার্ট ওয়ান’। এরপর ২০২৭ সালের দিওয়ালিতে দ্বিতীয়ভাগ রিলিজের কথা। আগে থেকেই যে দুই বছরের বক্স অফিসের দখল নিতে চলেছে রণবীর তা এই টিজারেই স্পষ্ট।
কেউ বলছেন , ধুরন্ধরের সব রেকর্ড ভেঙে দেবে রামায়ণ। কারোর মন্তব্য , অনায়াসেই ১০০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে রণবীরের রামায়ণ। কারণ , মুক্তির কিছুক্ষণের মধ্যেই ঝড় তুলে দিয়েছে এই ছবির টিজার। আগাম বুকিংয়েও রেকর্ড হতে পারে বলে দাবি সিনে বিশেষজ্ঞদের।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের