নিজস্ব প্রতিনিধি , মুম্বই - যত দিন যাচ্ছে ছবির আইটেম সংগুলি নিয়ে বিতর্ক বাড়ছে। গানের কথা , চিত্রনাট্য যেন দিনের পর অশ্লীলতার চরম সীমা পেরিয়ে যাচ্ছে। আগামী মাসে মুক্তি পাবে নোরা ফাতেহি এবং সঞ্জয় দত্ত অভিনীত নতুন কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’। তার আগে মুক্তি পেল ‘সারকে চুনার তেরি সারকে’ নামে একটি গান। যা নিয়ে সমালোচনা তুঙ্গে। প্রশংসার বদলে নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায়। এবার গানের বিরুদ্ধে নোটিশ জারি করল জাতীয় মানবাধিকার কমিশন।
ছবির নির্মাতাদের ভীষণই কটাক্ষ করা হয়েছে এহেন গান তৈরির জন্য। গানের একটি কোথায় আছে , পহেলে উঠালে, আন্দার ভো ডালে…’। এই ডাবল মিনিং লাইনের জন্যই বিতর্ক তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ছড়াছড়ি। সম্প্রতি আরমান মালিকও গানটি নিয়ে বিরোধিতা করেছেন। কেউ কেউ নোংরা আবর্জনা বলেও মন্তব্য করেছেন। নিন্দার ঝড় বইতেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে গানটি। এবার সর চড়াল মানবাধিকার কমিশন।
সেন্সর বোর্ডকে কাঠগড়ায় তুলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগো। তিনি লিখছেন , "কোনো সভ্য সমাজে এই গানটি দেখার মত? পরিবারের সঙ্গে বসে কি এটা দেখা যায়?" এরপর তিনি বলেছেন , "আমরা ক্রমশ এক অদ্ভুত দেশে পরিণত হচ্ছি। যেখানে ভ্যালেন্টাইনস ডে উদযাপন কিংবা ভিন্ন ধর্মের মানুষের বিয়ে বা উৎসব পালনের বিরোধিতা করা হয়, অথচ এই ধরনের আবর্জনা বা অশালীন বিষয়গুলো দিব্যি মেনে নেওয়া হয়। আর এদিকে সেন্সর বোর্ড পড়ে আছে ঘুষখোর পণ্ডিত সিনেমার নাম নিয়ে।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের