নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে নমস্কার করতে দেখা গেছে দিলজিৎ দোসাঞ্জকে। ছবিটি নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই খালিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন থেকে হুমকি পেয়েছেন।শিখ্স ফর জাস্টিস নামে একটি সংগঠন থেকে অস্ট্রেলিয়ায় দিলজিতের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
সূত্রের খবর , যে পর্বের ছবিটি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তা দেখানো হবে আগামী ৩১ শে অক্টোবর। সেখানেই দেখা গেছে অমিতাভের পা ছুঁয়ে নমস্কার করছেন দিলজিত। এই দৃশ্য দেখার এসএফজে-র প্রধান গুরপতওয়ান্ত সিংহ পন্নুন হুমকি দিয়েছেন যে আগামী ১লা নভেম্বর অস্ট্রেলিয়ায় তারা দিলজিতের অনুষ্ঠান বাতিল করেই ছাড়বে। কারণ , গায়কের এই কীর্তিতে ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসায় হতাহতদের অসম্মান করা হয়েছে।
সংগঠনের প্রধান এক বিবৃতিতে বলেছেন, "অমিতাভ ১৯৮৪ সালে রক্তের বদলে রক্ত স্লোগান তুলেছিলেন। এই মন্তব্যের প্রভাবে সেই সময়ে ৩০ হাজার শিখের মৃত্যু হয়েছিল সারা ভারতে। গণহত্যায় প্ররোচনা দিয়েছিলেন বচ্চন। তাঁর পা ছুঁয়ে দিলজিৎ দোসাঞ্জ ১৯৮৪ সালে নিহত মানুষ, বিধবা ও অনাথ শিশুদের অসম্মান করেছেন।"
উল্লেখ্য , ১৯৮৪ সালের ৩১শে অক্টোবর মৃত্যু হয় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। এরপর ১ লা নভেম্বর থেকে শুরু হয় শিখবিরোধী হিংসা। দিল্লিতে ২৮০০জন শিখ সহ সারা ভারতে ৩৩০০ জন শিখ পুরুষের মৃত্যু হয়। শিখ সংগঠনের মতে অমিতাভ এই ঘটনার অন্যতম কান্ডারী। কারণ , তার ডাকেই এতগুলো শিখ প্রাণ হারায়।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের