নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আর ট্রোলিং এখন নিত্যদিনের ঘটনা। তবে সব অভিযোগ চুপচাপ সহ্য না করে এবার সরাসরি মুখ খুললেন টলিপাড়ার অভিনেতা সায়ক চক্রবর্তী। অভিনেত্রী দেবলীনা নন্দীকে ঘিরে কুরুচিকর মন্তব্য করায় ট্রোলদের যোগ্য জবাব দিলেন তিনি।

চলতি বছরের শুরুতেই দেবলীনা নন্দীর ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্ক তৈরি হয়। স্বামী আর শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। একাধিক অভিযোগের পাশাপাশি মানসিক অবসাদের কথাও জানান তিনি। সেই সময় দেবলীনাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যায় আর চিকিৎসাধীনও থাকতে হয় তাকে।

এই কঠিন সময়ে দেবলীনাকে পাশে থেকে সমর্থন দিয়েছেন সায়ক। শুধু তাই নয়, অভিনেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবরও নিয়মিত অনুরাগীদের জানিয়ে এসেছেন তিনি। তবে সেই সহানুভূতিপূর্ণ বন্ধুত্বকেই ভুলভাবে ব্যাখ্যা করে শুরু হয় কটাক্ষ।

সম্প্রতি দেবলীনা নন্দী আর তার মায়ের সঙ্গে একটি বুটিকে শপিং করতে দেখা যায় সায়ককে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা কটাক্ষ। এক নেটিজেন মন্তব্য জানিয়েছেন , "লজ্জা করে না? পরের বউয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে" এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক।

এই কটাক্ষের পাল্টা জবাবে সায়ক স্পষ্ট ভাষায় নিজের উত্তর দেয়। তিনি জানিয়েছেন, "লজ্জা পাওয়ার মতো কোনও কাজ আমি করিনি। লজ্জা হওয়া উচিত তাদের, যারা কিছু না জেনে এই ধরনের মন্তব্য করেন।" সায়ক আরও বলেন, কঠিন সময়ে বন্ধুর পাশে দাঁড়ানো কখনোই অপরাধ হতে পারে না।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের