নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস নির্যাতন ও তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় রাজনৈতিক পরিবর্তনের নেপথ্যেও এই ঘটনার একটি বড়সড় প্রভাব রয়েছে। এবার সেই আরজি কর কাণ্ডের প্রেক্ষাপটকেই রূপোলি পর্দায় তুলে আনতে চলেছেন পরিচালক তথা বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।
বুধবার রাতে তিনি তাঁর এই নতুন চলচ্চিত্রের কথা ঘোষণা করেন। নির্যাতিতা চিকিৎসকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবিটির নামকরণ করা হয়েছে ‘অভয়া শক্তি’। তবে এই সিনেমায় কোন কোন শিল্পী অভিনয় করবেন, তা এখনই খোলসা করতে চাননি পরিচালক। তাঁর ইঙ্গিত, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চেনা মুখের পাশাপাশি জাতীয় স্তরের একাধিক অভিনেতা-নেত্রীকেও এই ছবিতে দেখা যেতে পারে। শঙ্কুদেবের দাবি, এই সিনেমার মাধ্যমে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রেক্ষাপট দর্শকদের সামনে আনা হবে, যা এতদিন আড়ালে ছিল বা ধামাচাপা দিয়ে রাখার অভিযোগ উঠছিল।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে ‘অভয়া শক্তি’র শুটিং। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরই কেন এই ছবি তৈরির সিদ্ধান্ত? সংবাদমাধ্যমের এই প্রশ্নের জবাবে শঙ্কুদেব জানান, এই সিনেমার মাধ্যমে তিনি তাঁর নিজস্ব বক্তব্য ও দৃষ্টিভঙ্গি সবার সামনে তুলে ধরতে চান। তাঁর কথায়, “অনেক আগেই এটা করা উচিত ছিল, কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। তবে আরজি করের ঘটনা নিয়ে সিনেমা তৈরির ভাবনা আমার দীর্ঘদিনের।”
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা