নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অ্যাকাডেমি অফ ফাইন আর্টসকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করলেন একাধিক নাট্য ব্যক্তিত্ব। বৈঠকে উপস্থিত হয়েছেন নাট্যকার চন্দন সেন সহ একাধিক বিশিষ্টরা। অ্যাকাডেমির সাম্প্রতিক ঘটনা, সরকারি প্রেক্ষাগৃহ বণ্টন, নাট্যচর্চার পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সমস্যাগুলি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শমীক ভট্টাচার্য।

কয়েক দিন আগে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একটি অংশ গেরুয়া রঙে রাঙানো হয়। প্রবেশদ্বারের সামনে ভারতমাতার ছবিও লাগানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পী, নাট্যকার, সংস্কৃতিজগতের অনেকেই আপত্তি জানান। তাদের বক্তব্য, সাংস্কৃতিক পরিসরকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখা প্রয়োজন।

শুক্রবার শমীক ভট্টাচার্যের বাড়িতে গিয়ে নাট্য ব্যক্তিত্বরা নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করা, সরকারি প্রেক্ষাগৃহ বণ্টনে স্বচ্ছতা আনা, সংস্কৃতি সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞদের মতামত নেওয়ার দাবি জানানো হয়েছে। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন চন্দন সেন। আলোচনায় নাট্যাঙ্গনে দখলদারির অভিযোগও উঠে আসে।

বৈঠকের পরে শমীক ভট্টাচার্য বলেন, নাট্যজগতের প্রতিনিধিরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার সামনে তুলে ধরেছেন। তিনি নাটক ভালোবাসেন বলেও জানান। সমস্ত অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে অ্যাকাডেমির ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের