নিজস্ব প্রতিনিধি , লাহোর - ধুরন্ধর ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। প্রথম পর্ব সুপার ডুপার হিট হওয়ার পর এবার সিক্যুয়েল মুক্তির পালা। আগামী ১৯ শে মার্চ মুক্তি পাবে এই ছবি। ধুরন্ধর মূলত সন্ত্রাসবাদের বিরোধিতা করা একটি ছবি। পাক বিরোধী সুর থাকায় ছবি নিষিদ্ধ হয়েছিল পাকিস্তানে। আসন্ন সিক্যুয়েল নিয়েও একই প্রশ্ন। যদিও পাকিস্তানের দর্শকদের ছবি দেখতে বলেছেন পরিচালক আদিত্য ধর। যে দেশে ছবি নিষিদ্ধ সেই দেশেরই গায়ক ছবিতে গান গেয়ে মোটা পারিশ্রমিক পেয়েছেন।
বেশ কয়েকটি পুরনো গানকে নতুন করে প্রয়োগ করে চমকে দিয়েছিলেন নির্মাতারা। যার অন্যতম ‘হাওয়া হাওয়া’। গত শতকের আটের দশকে প্রথম শোনা যায় এই গান। ছবিতে এই গানটি গেয়েছেন হাসান জাহাঙ্গির। যার জন্য কত পারিশ্রমিক পেয়েছেন তা নিজেই জানালেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়ক বলেছেন , "একটা ছবি সম্প্রতি ৩০০ কোটি খরচ করে বানানো হয়েছে। যেটা ১১০০ কোটি রোজগার করেছিল। ওরা আমাকে ৫০ হাজার মার্কিন ডলার দিয়েছে।" ভারতীয় মুদ্রায় যা ৪৬ লক্ষের সামান্য বেশি।
অনুমতি নিয়েই গানটি তৈরি করা হয় বলে জানিয়েছেন গায়ক। গানটি তিনি গেয়েছিলেন ১৯৮৬ সালে। যা প্রকাশ পেয়েছিল ১৯৮৭ সালে। তিনি বলেছেন , "আগে কপিরাইটের বালাই ছিল না। কিন্তু এখন যে চাইবে আমার গান ব্যবহার করতে তাকে প্রথমেই আমার অনুমতি নিতে হবে। সেজন্য যথাযথ মূল্যও দিতে হবে।" কপিরাইট এড়িয়ে যাওয়ার জেরেই অনুমতি নেওয়া হয়। পাশপাশি তাকে অগ্রিম পারিশ্রমিকও দেওয়া হয়।
উল্লেখ্য , ছবিতে গানটি ব্যবহার করা হয় এসিপি আসলাম চৌধুরীর এন্ট্রি সিনে। যেখানে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। ছবির এই দৃশ্য এখনও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। দৃশ্যটি এতটাই পছন্দ ছিল সকলের যে মুহূর্তের মধ্যে প্রতিটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা হয়। শুধু তাই নয় , গানটি কলারটিউন , রিংটোন হিসেবেও ব্যবহার করা হয়েছিল।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের