নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ধুরন্ধর ছবি নিয়ে প্রশংসার শেষ নেই। ছবিটি বক্স অফিসে ইতিমধ্যেই ঝড় তুলেছে। ধুরন্ধরের ইনিংস শেষ হওয়ার নাম নেই। ইতিমধ্যেই ছবিটি উপভোগ করেছেন একাধিক বলিউড তারকা অভিনেতা অভিনেত্রীরা। সম্প্রতি ধুরন্ধর ছবির মজা নিয়েছেন বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় পরিচালক আদিত্য ধরের প্রশংসায় মজলেন কঙ্গনা। নরেন্দ্র মোদিকে টেনে ধুরন্ধর ছবির প্রশংসা করলেন তিনি।
ইনস্টা স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, "ধুরন্ধর’ দেখে দারুণ একটা সময় কাটালাম। মাস্টারপিসের শৈল্পিক নির্মাণে আমি অভিভূত। সত্যি বলছি, পরিচালক অনুপ্রেরণা জোগালেন। প্রিয় আদিত্যজি, সীমান্তে আমাদের প্রতিরক্ষা বাহিনী, সরকারে মোদিজি আর বলিউড সিনেমায় তুমি। পাকিস্তানি সন্ত্রাসবাদীদের দারুণভাবে ধুয়ে দিয়েছ। বেশ মজা লাগল দেখতে। দেখতে দেখতে যেমন সিটি দিলাম, তেমনই হাততালি দিতে বাধ্য হয়েছি।"
উল্লেখ্য , গত ৫ই ডিসেম্বর মুক্তি পেয়েছে ধুরন্ধর। এরপর বক্স অফিসের একাধিক সুপারহিট ছবির রেকর্ড ভেঙে দুরমুশ করে দিয়েছে। যার মধ্যে রয়েছে বাহুবলীর মত ছবি। রনবীর সিং , অক্ষয় খান্না , সঞ্জয় দত্ত , মাধবনের অভিনয় চূড়ান্ত প্রশংসিত হয়েছে বি টাউন সহ বলি মহলে। এমনকি এই ছবির হাত ধরে বলিউডে নিজেদের মাটি আরও শক্ত করলেন রনবীর সিং , অক্ষয় খান্না।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের