নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে নতুন সরকার গঠনের পর বিভিন্ন এলাকায় রাজনৈতিক সমীকরণে বদলের ছবি সামনে আসছে। সেই আবহেই এবার পানিহাটিতে প্রকাশ্যে এল বিজেপির অন্দরের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ। দলেরই এক কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত কর্মীর দাবি , পুরনো বিরোধ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে আক্রান্ত বিজেপি কর্মী পিন্টু শেখের বাড়িতে ৫০ থেকে ৬০ জন বিজেপি কর্মী পৌঁছায়। সেখান থেকে তাকে পানিহাটি এলাকায় নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। অটো স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ঘিরে পুরনো বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত বলে দাবি করেন পিন্টু শেখ। ঘটনার পর খরদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। পরে সুজয় বিশ্বাস, বাদল দাস, অনীশ চক্রবর্তী নামে তিনজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আক্রান্ত বিজেপি কর্মী পিন্টু শেখ জানিয়েছেন, গভীর রাতে তার ঘোলার বাড়িতে গিয়ে কিছু লোক গালিগালাজ করে। তারপর তাকে মারধর করা হয়েছে। তার দাবি, হামলার পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এছাড়া অভিযুক্তদের মধ্যে একজন আগে তৃণমূলের কর্মী ছিল। ৪ঠা মে সরকার বদলের পর এখন বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে অভিযোগ করেছেন তিনি।
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা
ভদ্রেশ্বরের দুর্ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল
তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের