নিউজ ডেস্ক - সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের সাম্প্রতিক মন্তব্যকে তীব্র ভাষায় খারিজ করে দিয়েছে ভারত। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা এবং মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি সরাতেই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছে। তার কথায়, ইসলামাবাদের এই দাবি সম্পূর্ণ মনগড়া এবং বাস্তবতার সঙ্গে কোনও সম্পর্ক নেই।
এই প্রতিক্রিয়ার পটভূমিতে রয়েছে খোয়াজা আসিফের একটি বিতর্কিত মন্তব্য। গত রবিবার তিনি দাবি করেছিলেন, সিন্ধু নদীর জল পাকিস্তানের জাতীয় নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার বক্তব্য ছিল, যদি সেই নিরাপত্তা কোনওভাবে হুমকির মুখে পড়ে, তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পথও বেছে নিতে পারে পাকিস্তান। ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়।
পাকিস্তানের এই অবস্থানের জবাব দিতে গিয়ে নয়াদিল্লি পাক অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গও তুলে ধরে। রণধীর জয়সওয়ালের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের মানুষ অর্থনৈতিক বঞ্চনা, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের শিকার। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টের উল্লেখ করে তিনি বলেন, সেখানে সাধারণ নাগরিকদের উপর বলপ্রয়োগ, ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা এবং জরুরি পণ্য ও ওষুধ সরবরাহে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটছে, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
ভারতের দাবি, পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে ক্রমবর্ধমান অসন্তোষ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি আড়াল করতেই পাকিস্তান বারবার ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে বিদেশ মন্ত্রক আশা প্রকাশ করেছে যে, পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পাকিস্তানের কাছে জবাবদিহি চাওয়া হবে। নয়াদিল্লির মতে, প্রকৃত সমস্যার সমাধানের বদলে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোরানোর চেষ্টা করছে ইসলামাবাদ।
সরকারি জমি দখলের অভিযোগে প্রশাসনের পদক্ষেপ। সীতাপুরে সমাজবাদী পার্টির অফিস ভাঙাকে ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়
ভারতের জন্য খুলছে ইউরোপের দরজা! বড় ঘোষণা কেন্দ্রের
দিল্লিতে শিশুপাচার চক্রের পর্দাফাঁস! উদ্ধার ৫ সদ্যোজাত, গ্রেফতার চিকিৎসক-সহ ১৩ জন
দুপুর ২টার কিছু পরে তিনি নিজের বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন
ধর্ষণের পর জোর করে গর্ভপাত! ওপার বাউন্ডারির বিহারে ‘ধর্ষক’কে বিয়ের দাবিতে চাঞ্চল্য
টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া অবস্থান! আজ থেকেই কার্যকর রেলের নতুন নির্দেশিকা
শিন্ডে শিবিরে যোগ দেওয়ার জল্পনা! লোকসভার ৯ সাংসদের মধ্যে ৬ জনের অবস্থান ঘিরে বাড়ছে চাপ
শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে থালা-চামচ হাতে বিক্ষোভ! দিল্লিতে কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল