নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক শেষ হওয়ার পর বান্ধবী অস্মিতা চক্রবর্তী সহ ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বোলপুর যাওয়ার পরিকল্পনা করেছিলেন অভিনেতা প্রারব্ধি সিংহ। তবে শান্তিনিকেতনে সফর খুব একটা ভাল কাটেনি তাদের। হোটেলে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন দুই তারকা। বিশ্বকর্মা পুজোর ছুটিতে বেড়াতে গিয়ে তারা ভাবতেই পারেননি এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।
বাইরের একটি জনপ্রিয় হোটেলে থেকে খাবার আনতে হয় অভিনেতা অভিনেত্রীকে। পাঁঠার মাংস অর্ডার করেন। তবে ভীষণই জঘন্য ছিল সেই মাংস। এতটাই খারাপ ছিল যে কেউ মুখে তুলতে পারেননি সেই খাবার। অভিনেতা বলেছেন, "আমার বন্ধুরা খেতে ভালবাসে। তাই খাবারে কোনোরকম কিছু হলেই মনখারাপ হয়ে যায় ওদের। আর সেখানে একটা মাংসও খাওয়ার যোগ্য ছিল না। মুখে দিতেই বুঝতে পারি মাংসটা টক। বলার পরেও নিজেদের ভুল স্বীকার করতে চায়নি হোটেল কর্তৃপক্ষ। অস্মিতার সঙ্গেও খুব খারাপ ব্যবহার করেছে।"
অভিনেতা আরও যোগ করেছেন, "পরের দিন সেই হোটেলে খেতে যাই। অস্মিতা থালি খাবে বলে ঠিক করে। তবে আমি ভেবেছিলাম কিছু খাবোনা অস্মিতার থেকে দু'গাল ভাত মুখে দেব। এই কথা শুনতেই হোটেল কর্মীরা বলে ওঠেন থালি ভাগ করা যাবেনা। আর কেউ খেলে আলাদা করে নিতে হবে। তাদের ব্যবহার ছিল ভীষণই জঘন্য। অস্মিতা তখন রাগ ধরে রাখতে না পেরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের