নিজস্ব প্রতিনিধি , দিল্লি - যন্তর মন্তরের পড়ুয়াদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বড় সিদ্ধান্ত নিলেন দুই জনপ্রিয় গায়ক হানি সিং আর আরমান মালিক। শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের ঘটনার পর দুজনেই নিজেদের সাংস্কৃতিক কর্মসূচিতে পরিবর্তন এনেছেন। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে তারা আন্দোলনকারীদের পাশে থাকার কথা জানিয়েছেন।এর আগে একই ইস্যুতে গায়ক অরিজিৎ সিংও প্রতিবাদ জানিয়েছেন।

জুলাইয়ের শুরু থেকে নিট সহ একাধিক শিক্ষা সংক্রান্ত দাবিতে আন্দোলনে নেমেছেন পড়ুয়ারা। শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের নেতৃত্বে শুরু হওয়া এই কর্মসূচিকে ঘিরে দিল্লিতে উত্তেজনা তৈরি হয়। সংসদ অভিযানের সময় পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পর দেশের বহু শিল্পী, অভিনেতা, গায়ক প্রকাশ্যে শিক্ষার্থীদের সমর্থন জানান।

হানি সিং সোশ্যাল মিডিয়ায় লেখেন, দেশের তরুণদের শক্তি ধরে রাখার জন্য তিনি প্রার্থনা করছেন। বর্তমান পরিস্থিতির কথা ভেবে নিজের নতুন গান 'মুনলাইট' এর টিজার প্রকাশও কয়েক দিনের জন্য পিছিয়ে দেন। তার মতে, দেশের যুবসমাজের আবেগকে সম্মান জানানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি আন্দোলনরত পড়ুয়াদের প্রতি সংহতি প্রকাশ করেন।

পাশাপাশি, আরমান মালিকও একই পথে হাটেন। ২২ শে জুলাই মুক্তি পাওয়ার কথা তার নতুন গান 'গয়া কাম সে'। আর ওই দিনটিতে তার জন্মদিনও রয়েছে। তবু বর্তমান পরিস্থিতিতে গান প্রকাশ করা ঠিক হবে না বলেই তিনি সিদ্ধান্ত নেন। শান্ত পরিবেশ ফিরলে নতুন প্রকাশের দিন জানানো হবে বলে ভক্তদের আশ্বাস দিয়েছেন জনপ্রিয় এই গায়ক আরমান মালিক।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের