নিজস্ব প্রতিনিধি , মুম্বই - লাগাতার বৃষ্টিতে যখন পঞ্জাব একাধিক গ্রাম জলের তলায়। একাধিক তারকাদের মন কেঁদে উঠেছে পঞ্জাবের জন্য। অনেকেই অর্থ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বন্যাবিধ্বস্তদের উদ্দেশ্যে অনেকে প্রার্থনাও করেছেন। অন্যদিকে মুম্বইয়ের লালবাগচা রাজার আরাধনার উদ্দেশ্যে মোটা টাকা চাঁদা দিয়েছেন অমিতাভ বচ্চন। কিন্তু পঞ্জাবের বন্যাবিধ্বস্তদের নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। এরপরই নেটিজেন দের কটাক্ষের তীর ছুটেছে অমিতাভের দিকে।
প্রত্যেক বছরই মুম্বইয়ের লালবাগচা রাজার দর্শনে পরিবার সহ উপস্থিত হন বিগ বি। এই বছর আর ভিড়ের মধ্যে উপস্থিত ছিলেন না। তবে প্রত্যেক বছরের ন্যায় চাঁদা দিতে ভোলেননি। ১১ লক্ষ টাকা চাঁদা দিয়েছেন অভিষেক। লালবাগচা রাজা সর্বজনিক গণেশোৎসব মন্ডলের সচিব সুধীর সালভির হাতে সেই টাকা তুলে দেওয়া হয় শাহেনশার টিমের তরফে। সেই ভিডিও নেটাপাড়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পড়তে হল অমিতাভকে।
কেউ প্রশ্ন করেছেন, "লালবাগের মতো বড় পুজো কমিটিকে ১১ লক্ষ টাকা চাঁদা দিচ্ছেন, আর বানভাসি পাঞ্জাবের বেলায় শূন্য?" আবার কারও মন্তব্য, "এই টাকাটা তো পাঞ্জাবকেও দিতে পারতেন। অন্তত কটা মানুষ খেতে পারত। একটু হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে পারত।" আবার কেউ বলছেন, "পাঞ্জাবের কয়েকটা পরিবার দত্তক নিতেও তো পারতেন এই কঠিন সময়ে। এইভাবেই নয় গণপতির সেবা হত।’ এহেন মন্তব্যগুলি নেটপাড়ায় ভীষণই ভাইরাল।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের