নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পৌষমেলার পর প্রায় ১৫০০ স্টল নিয়ে শুরু রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা, বাণীপুর লোক উৎসব। প্রায় ৭০ বছরের ঐতিহ্য ও লোক সংস্কৃতিতে পূর্ণ এই মেলা। প্রশাসনের তরফ থেকে রয়েছে কড়া নজরদারি। মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ ভাবে পিঙ্ক ভ্যান, উইনার্স বাহিনী সহ আরও অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়ন করা হয়েছে।

সূত্রের খবর , ২৭শে ডিসেম্বর থেকে শুরু রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা বাণীপুর লোকউৎসব। মেলা চলবে ৪ঠা জানুয়ারী ২০২৬ পর্যন্ত। মেলার অন্যতম আকর্ষণ লোকনৃত্য, বাউল গান, সাঁওতাল নাচ সহ বিভিন্ন হস্তশিল্প। রকমারী খাবার, পিঠেপুলি, দেশি বিদেশি বিভিন্ন খাবারের স্টল বসেছে। টেরাকোঠার কাজ, কাঠের তৈরী শৌখিন দ্রব্য থেকে সস্তায় সবজি পর্যন্ত সবকিছুই রয়েছে এই মেলায়। স্কুলের ছোট ছোট বাচ্চারা তাদের বিজ্ঞানমনস্ক ভাবনা ফুটিয়ে তুলেছে বিভিন্ন কাজের মাধ্যমে। আবার কোথাও শিল্পী রং তুলি হাতে বসে ছবি আঁকছে। লোক সংস্কৃতির কথা মাথায় রেখেই প্রতিটি মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

হাবরা পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা জানিয়েছেন ," প্রায় তিন কিলোমিটার বর্ণাঢ্য র্যালি ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে এ বছরের ঐতিহ্যবাহী বাণীপুর মেলার সূচনা হয়েছে। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। বারাসাত জেলা পুলিশ ও জেলা প্রশাসনের তরফ থেকে রাখা হয়েছে কড়া পাহারা ।" নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নানা সচেতনতা কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। সম্পূর্ণ মেলা প্রাঙ্গণে রয়েছে ৬২টি সিসিটিভি ক্যামেরা। মুখ্যদ্বার থেকে মূল মঞ্চ, সবটাই কামরায় নজরদারি চালাচ্ছে প্রশাসন। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বক্ষণের জন্য মোতায়ন করা আছে পুলিশ।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের