নিজস্ব প্রতিনিধি, দিল্লি - প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণের অপ্রকাশিত বই ‘ফোর স্টারস অফ ডেস্টিনি’-কে কেন্দ্র ঘরে বিতর্কের আর অন্ত নেই। সোমবার এই অপ্রকাশিত বই বিতর্কে এফআইআর রুজু করেছে পুলিশ। এরপরই মুখ খোলে প্রকাশনা সংস্থা। বুধবার প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়াকে নোটিশ পাঠাল দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশ সূত্রে খবর, ‘ফোর স্টারস অফ ডেস্টিনি’ বইটি এখনও প্রকাশিত হয়নি। তাহলে কি করে বইয়ের অংশবিশেষ বাইরে চলে এসেছে? অভিযোগের কেন্দ্রবিন্দুতে বইটির সম্ভাব্য ‘লিক’। অপরাধমূলক ষড়যন্ত্র সংক্রান্ত ধারায় একটি মামলা রুজু করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, প্রকাশনা সংস্থার তরফে জানানো হয়েছে, অনলাইন বা মুদ্রিত কোনও কপি প্রকাশ বা বিক্রি বা বিলি করা হয়নি বইটির। সাধারণ পাঠকের জন্য এখনও পর্যন্ত বইটি বাজারে আসেনি। বইটির কোনও কপি মুদ্রিত, ডিজিটাল, পিডিএফ বা অন্য কোনও উপায়ে আংশিক বা সম্পূর্ণ ছড়িয়ে পড়লে, তা সংস্থার গ্রন্থস্বত্ব লঙ্ঘনের শামিল বলে ধরা হবে। বইটিকে এভাবে বেআইনি এবং অনুমোদনহীন ভাবে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ করা হবে।
২০২৪ সালে বইটির আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হওয়ার কথা থাকলেও শেষমেশ ‘ফোর স্টারস অফ ডেস্টিনি’ আর হয়নি। প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণের অপ্রকাশিত বই থেকে রাহুল গান্ধীর দাবি, “২০২০-তে গালওয়ান কাণ্ডের আগে থেকে লাগাতার চীনের কাছে জমি হারাচ্ছে ভারত। অথচ নীরব মোদি সরকার। জেনারেল নরবণে বলছেন, কৈলাশ রেঞ্জে চীনা সেনা ভারতের অবস্থানের ১০০ মিটারের মধ্যে চলে এসেছিল।“
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের