নিজস্ব প্রতিনিধি, কলকাতা - একজন পরিচালক খুব ভালভাবেই জানেন একটা ছবি কিভাবে তার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে হয়। সেখানে ৯ বছর বাদে একসঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছে দেব শুভশ্রীকে। নেপথ্যে ধূমকেতু। পুরোনো ভুল বোঝাবুঝি মিটিয়ে ফের বন্ধুত্বই করেছেন তা নয়, এক সন্ধ্যায় বদলে হয়েছে তাদের কথপোকথন। একইসঙ্গে নাচে মঞ্চ মাতিয়েছেন। এসব দেখে কি ভাবছিলেন রাজ চক্রবর্তী? সকলের মনেই এক প্রশ্ন। কি হয়েছিল দেবের প্রেমিকার মনে? সকলেই জানতে চাইছিলেন।
রাজ চক্রবর্তী শুধু একজন সফল পরিচালক নন, ভাল ও যোগ্য স্বামীও বটে। বহু অনুষ্ঠানে ও সমাজমাধ্যম এর প্রমাণ দিয়েছেন স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি। এবার জামাইবাবুর প্রশংসা করলেন দেবশ্রী। তিনি জানিয়েছেন, কোনোভাবেই তার বুক চিনচিন বা গা শিউরে ওঠেনি। কারণ একজন দায়িত্বশীল পুরুষ হিসেবে তিনি তার অভিনেত্রী শুভশ্রী ও স্ত্রী শুভশ্রীকে খুব ভাল করে চেনেন। বরং ভরসা করেছিলেন তার স্ত্রীর ওপর।
দেব শুভশ্রীকে একসঙ্গে দেখার উদ্দেশ্যে মুখিয়ে ছিলেন অনুরাগীরা। তার ওপর ৯ বছরের অপেক্ষা। সঙ্গে ফিরছেন বড় পর্দায়। আর ঠিক তার আগেই প্রকাশ্যে এসে তোলপাড় করে দিলেন দুই তারকা। এর নেপথ্যেও রয়েছেন রাজ চক্রবর্তী। স্ত্রীর ওপর ভরসা রেখেছেন। স্ত্রীর সাফল্যের কথা ভেবেই মাথায় অন্য কিছু আনেননি। কারণ তিনি জানেন কিভাবে মানুষের কাছে অনেক বেশি ধূমকেতুর প্রচার পৌঁছে দেওয়া যায়। আর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সেই উদ্দেশ্যে অনেকটাই সফল হয়েছে।
রাজ চক্রবর্তী শুধু শুভশ্রীর স্বামীই নন তার সবথেকে বড় সমর্থক , উৎসাহদাতা ও চিয়ার লিডার। এমনই জানিয়েছেন শুভশ্রীর বোন দেবশ্রী। তার মতে, নজরুল মঞ্চের ওই ইতিহাসের পিছনে অন্যতম বড় ভূমিকা ছিল রাজ চক্রবর্তী ও রুক্মিণীর। তারা ভরসা ও সমর্থন না করলে ফের একসঙ্গে দেখা যেত না মহারথীদের।
শুভশ্রীর বোন বলেছেন, "আমি আমার ছোট বোনের জন্ম, বেড়ে ওঠা, ইন্ডাস্ট্রি জয় করা, দেবের সঙ্গে বন্ধুত্ব সহ মন ভাঙা সব কিছুর সাক্ষী। আজ আমি খুব গর্ব ও অহংকার করি যে শুভ প্রত্যেক মুহূর্তে নিজেকে ভেঙেগড়ে দক্ষ অভিনেত্রী হয়েছে। শুধু তাই নয় এর থেকেও বড় বিষয়, আমার বোন সাফল্যের শিখর ছুঁয়েও নিখুঁতভাবে নিজের সংসার, সন্তান, স্বামীর দেখভাল করছে। এই ভারসাম্য রক্ষা করা সহজ নয়। আমার বোন বলেই সম্ভব।"
দেবশ্রী যোগ করেছেন, "আমার বোন কারও বৌ। দুই সন্তানের মা। তেমনই দেবও কারও সন্তান। কারও প্রেমিক। আজ এই বয়সে এসে ওরা দু’জনেই জানে, কোথায় সীমা টানতে হয়। তাই রাজের বুকে ব্যথা একেবারেই হয় না। বরং গর্বে ফুলে ওঠে। ‘প্রাক্তন’ শব্দটা ভীষণ ভারী। তবে কিছু মানুষ সেই ভার সারা জীবন বহন করে চলে না।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের