নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু। গত ১৪ই আগষ্ট সকাল থেকে প্রেক্ষাগৃহে ভিড় জমান দর্শকরা। ছবি নিয়ে তাদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। বহু প্রতীক্ষিত এই ছবিতে তাদের প্রিয় জুটিকে দেখার উদ্দেশ্যে উচ্ছ্বসিত ছিলেন সকলেই। ৯ বছর আগে কালঘাম ছুটিয়ে তৈরি করা এই ছবি নিয়ে বিশেষভাবে আবেগপ্রবণ অভিনেতা দেব। তাই ছবি মুক্তির পর বিশেষ বার্তা দিলেন তিনি।
ছবির অ্যাডভান্স বুকিং ছিল নজরকাড়া। প্রত্যেকেই এই ছবি দেখে তাদের নিজের মত করে প্রতিক্রিয়া জানিয়েছেন ঠিকই। তবে তাদের স্পষ্ট ভাষা ছিল 'অসাধারণ'। সকাল থেকে প্রেক্ষাগৃহের সামনে দর্শকদের লম্বা লাইন। ঠিক যতটা উত্তেজনা নিয়ে দেখতে গিয়েছিলেন তার থেকেও বেশি খুশি হয়ে হল থেকে বেড়িয়েছেন সকলে।
ছবির সাফল্যে ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন দেব। নিজের ফেসবুক পেজে জানান, ২৫০টিরও বেশি শো হাউজফুল। ‘ধূমকেতু’ অপ্রতিরোধ্য। ছবি মুক্তি নিয়ে রাতের ঘুম উড়ে যায় দেবের। তাই দর্শকদের থেকে এই ভালবাসা পাওয়ার পর তাদের কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি অভিনেতা। তবে একটি বিশেষ অনুরোধ রেখেছেন সকলের কাছে।
দেব সমাজমাধ্যমে অনুরোধ করে জানিয়েছেন, প্রত্যেকে নিজ চোখে হলে গিয়ে ছবিটি উপভোগ করুন। আর যারা এই ছবি দেখেছেন তারা যেন কোনোভাবেই স্পয়লার না দেন। দেব লিখেছেন, "দয়া করে সিনেমার কোনো স্পয়লার বা কোন রকমের ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। সিনেমার চেতনা দীর্ঘজীবী হোক। এই আশাই রাখি।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের