নিজস্ব প্রতিনিধি, মুম্বই – ছবি মুক্তির আগেই ইতিহাস গড়েছে বহু প্রতীক্ষিত ছবি ধুরন্ধর: দ্য রিভেঞ্জ। ছবির প্রথম পর্বের ‘পেইড প্রিমিয়ার শো’য়ের আয়কে ছাপিয়ে গিয়েছে দ্বিতীয় পর্বের ‘পেইড প্রিমিয়ার শো’। শুধুমাত্র ভারতেই আয় হয়েছে ৫২ কোটি টাকা। যা ভেঙে দিল ‘জওয়ান’-‘অ্যানিমেল’-এর রেকর্ড। বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর ২’।
দেশজুড়ে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ ১২,২৯২ টি প্রেক্ষাগৃহে টিকিট কেটে প্রিমিয়ার শোয়ের ব্যবস্থা করা হয়েছিল। যা থেকে মোট আয় হয়েছে ৫২ কোটি টাকা। ধুরন্ধরের প্রথম পর্বে ভারতে প্রিমিয়ারে শোতে আয় হয়েছিল ৩৩ কোটি টাকা। গাল্ফ দেশ এবং পাকিস্তানে মুক্তি না পেলেও, ইতিমধ্যেই ৮ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে ‘ধুরন্ধর ২’। উত্তর আমেরিকায় প্রি-সেলসে ভারতীয় ছবি হিসেবে ৫ মিলিয়ন ডলার পেরিয়ে গিয়েছে এই ছবি। যা প্রথমবার।
গত ৫ ডিসেম্বর ‘ধুরন্ধর’ নতুন বছরেও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলেছে। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ -এর ট্রেলার প্রকাশ্যে এসেছে অনেক আগেই। মারকাটারি অ্যাকশন, রগরগে সংলাপের মিশেল রয়েছে ‘ধুরন্ধর ২’-এ। এই সিনেমা মুক্তির পর বক্স অফিস দখলের হুঁশিয়ারি দিয়ে দিলেন পরিচালক আদিত্য ধর। রহমান ডাকাইতের মৃত্যুর পর পাকিস্তানের লিয়ারি শহরের সিংহাসনে কে বসবে? কে-ই বা করাচির ভাগ্য নির্ধারণ করবে? সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ। ১৯ মার্চ হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় বড়পর্দায় মুক্তি পেয়েছে এই সিনেমা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের