6a2d5a4fc47ec_WhatsApp Image 2026-06-13 at 6.52.57 PM
জুন ১৩, ২০২৬ রাত ০৯:৫৯ IST

প্রণীতের পর মধুর, পুরনো ভিডিও ঘিরে নতুন বিতর্কে তোলপাড় নেটমাধ্যম

নিউজ ডেস্ক - বিরিয়ানি বিতর্কে কৌতুকশিল্পী প্রণীত মোরের মন্তব্য ঘিরে যখন সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা চলছে, ঠিক সেই সময়েই আলোচনায় উঠে এল আর এক স্ট্যান্ড-আপ কমেডিয়ান মধুর বিরিলের একটি পুরনো ভিডিও। কয়েক দিন আগেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন শুধুমাত্র প্রণীত। তবে নতুন করে ছড়িয়ে পড়া একটি ক্লিপ ঘিরে নেটমাধ্যমে শুরু হয়েছে আর এক দফা বিতর্ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সমালোচনার ঝড়ের মধ্যেই নিজের সমাজমাধ্যমের পাতা নিষ্ক্রিয় করে দিয়েছেন মধুর।

প্রকাশ্যে আসা সেই ভিডিওতে মধুরকে ধর্ষণ সংক্রান্ত একটি মন্তব্য করতে শোনা যায় বলে অভিযোগ। ক্লিপটিতে তিনি ধর্ষণের পরে কিছু অপরাধী কেন খুনের পথ বেছে নেয়, সেই প্রসঙ্গে রসিকতার ভঙ্গিতে মন্তব্য করছেন বলে দাবি নেটাগরিকদের একাংশের। ভিডিয়োটি ভাইরাল হতেই বহু দর্শক তার বক্তব্যকে ‘অসংবেদনশীল’ এবং ‘আপত্তিকর’ বলে চিহ্নিত করেন। ফলে প্রণীতকে ঘিরে চলা বিতর্কের আবহেই মধুরের পুরনো বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রে চলে আসে।

এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ আরও বাড়তে থাকে। এক্স হ্যান্ডেলে এক ব্যবহারকারী ভিডিয়োটি শেয়ার করে লেখেন, “প্রণীতের পরে এ বার মধুর। ধর্ষণ-পীড়িতদের নিয়ে এমন অসংবেদনশীল মন্তব্যের কোনও জায়গা নেই। ‘ডাঙ্ক’ কমেডির নামে যা খুশি বলা হচ্ছে। কঠোর পদক্ষেপ করা প্রয়োজন।” ওই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ একই ধরনের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।

সমালোচনা শুধু সাধারণ নেটাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। আরও এক ব্যবহারকারী ‘ন্যাশনাল কমিশন ফর উইমেন’-কে ট্যাগ করে কৌতুকশিল্পীর বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানান। অনেকের বক্তব্য, সমাজের অত্যন্ত সংবেদনশীল এবং বেদনাদায়ক বিষয়কে হাস্যরসের উপাদান হিসেবে ব্যবহার করা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। বিশেষ করে ধর্ষণের মতো অপরাধকে কেন্দ্র করে কোনও ধরনের কৌতুক গ্রহণযোগ্য হতে পারে না বলেই মত তাদের।

বিতর্ক ক্রমশ তীব্র হওয়ার মধ্যেই মধুরের সমাজমাধ্যমের পাতা নিষ্ক্রিয় হয়ে যায়, যা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত মধুরের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে এক নেটাগরিকের মন্তব্যেই যেন গোটা বিতর্কের সারাংশ ধরা পড়েছে। তিনি লেখেন, “রসিকতার জন্য অনেক বিষয় রয়েছে। কিন্তু কয়েক মুহূর্তের হাসির জন্য এমন স্পর্শকাতর বিষয় বেছে নেওয়া দুঃখজনক।” সেই মন্তব্যই এখন প্রশ্ন তুলছে— কমেডির সীমারেখা ঠিক কোথায় টানা উচিত?

আরও পড়ুন

বাবার শেষ শিক্ষাই আজ সাইনার সবচেয়ে বড় শক্তি! লাজুর অভিনয়ে মুগ্ধ দর্শক
আগস্ট ০৩, ২০২৬

এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন

মন্দিরে গোপন বিয়ে, উর্মিলা-রামগোপাল বর্মাকে নিয়ে বিস্ফোরক দাবি সাংবাদিকের!
আগস্ট ০৩, ২০২৬

প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন

অশালীন ছবি থেকে হুমকির ভয়েস নোট! আতঙ্কে অভিনেত্রী চাঁদনি সাহা
আগস্ট ০৩, ২০২৬

চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন

কাজ পেতে শরীরের দাম চেয়েছিল! কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন আকাঙ্ক্ষা
আগস্ট ০৩, ২০২৬

মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান

প্রাক্তন প্রেমিকার স্বামীকে চুমু কুশলের! গওহরের এক মন্তব্যেই ভাইরাল মুহূর্ত
আগস্ট ০২, ২০২৬

রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।

অমিতাভ পারেন, আমরা কেন পারব না নিরামিষ বিতর্কে বিস্ফোরক অগ্নিমিত্রা!
আগস্ট ০২, ২০২৬

মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা

সাই পল্লবীকে নিশানা, সীতার সাজে কঙ্গনার পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া!
আগস্ট ০১, ২০২৬

সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা

ক্রাশকে সামনে পেয়েও সেলফি মিস! সাই পল্লবীর জন্য আবেগে ভাসলেন আরাত্রিকা
আগস্ট ০১, ২০২৬

সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা

প্রেম বয়স মানে না, শুধু বাড়ায় বুকের ধুকপুক! অপরাজিতার পোস্টে মুগ্ধ নেটপাড়া
আগস্ট ০১, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।

ফরাহকে উঁচু গলায় জবাব রামের! ভাইরাল ভিডিয়ো ঘিরে দর্শকদের ক্ষোভ
আগস্ট ০১, ২০২৬

রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান

ঘরের মেয়েকে ঠিক ভাবে শাসন করুন , কিশোরীকে নিয়ে বিতর্কিত পোস্ট কঙ্গনার
আগস্ট ০১, ২০২৬

তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন

স্বামীর আচরণে বিতর্ক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন গৌতমী! শ্রেয়ার জবাবে চমক
জুলাই ৩১, ২০২৬

 রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে

রামায়ণ নাকি টেলি সিরিয়াল, লারা দত্তের লুক ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল !
জুলাই ৩১, ২০২৬

নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে

মোদি বিষ্ণুর অবতার , পা ধুয়ে জল পান করতে চান সুদেশ বেরি
জুলাই ৩১, ২০২৬

বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

রাজনীতিই কি ভাঙবে বাবা-ছেলের সম্পর্ক , চমকে দিল উইঙ্কল-টুইঙ্কলের টিজার
জুলাই ৩১, ২০২৬

টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে 

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের