69cf7c6f9a3a4_IMG-20260403-WA0048
এপ্রিল ০৩, ২০২৬ দুপুর ০২:০৮ IST

প্রোপাগান্ডা সিনেমা বন্ধ করে দেওয়া হল না কেন , ধুরন্ধর নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা মিঠুনের

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দি বেঙ্গল ফাইলস মুক্তি নিয়ে দীর্ঘ টালবাহানার সম্মুখীন হয়েছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। প্রোপাগান্ডা তকমা লেগেছিল ছবির গায়ে। পশ্চিমবাংলায় ছবি মুক্তি নিয়ে বেগ পেতে হয়েছিল।এমনকি কলকাতায় ‘দি বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চে অনুষ্ঠানে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় মাঝপথে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল পরিচালক সহ তার স্ত্রীকে। অথচ ধুরন্ধর ২-কে প্রোপাগান্ডা আখ্যা দেওয়া হলেও মুক্তি নিয়ে কোনো সমস্যা হয়নি। এরই প্রতিবাদে সুর তুলে বেঙ্গল ফাইলস কেলেঙ্কারি টেনে আনলেন মিঠুন চক্রবর্তী।

দি বেঙ্গল ফাইলস ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী বলেছেন , "আপনারা বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গে মুক্তি পেতে দেননি। এর চেয়ে বড় ইস্যু আর কী হতে পারে? অথচ এখন ধুরন্ধর ২-কে প্রোপাগান্ডা বলা হচ্ছে। তাহলে এটাকেও কেন বন্ধ করা হল না? ছবি মুক্তি পাওয়ার পর এখন আপনারা এটাকে প্রোপাগান্ডা বলে দাগিয়ে দিচ্ছেন। কিন্তু বেঙ্গল ফাইলস-এর একটা দৃশ্যও দেখেননি। শুরু থেকেই বিরোধিতা করেছেন। বাংলায় মুক্তি পেতে দেননি। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না।"

ধুরন্ধর ২ ছবি নিয়ে সবচেয়ে আগে সোশ্যাল মিডিয়ায় বিরোধিতা করেছিলেন ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি। বিজেপির প্রোপাগান্ডা বলেছিলেন রণবীরের ছবিকে। যার বিরোধিতা করেছিলেন অনুপম খের। ধ্রুব রাঠি সহ একাধিক সমালোচকদের একহাত নিয়েছিলেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অনুপম খের বলেছেন , "যারা এই ধরণের মন্তব্য করেন তাদের উপেক্ষা করা উচিত। আমরা অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলছি। বরং দি কাশ্মীর ফাইলস ও ধুরন্ধর - এর সাফল্য উদযাপন করা উচিত। দর্শক বোকা নয় যে তারা বিনা কারণেই রাত ১২ টার শো হাউসফুল করে। যারা এটাকে প্রোপাগান্ডা বলছে তাদের আমরা শান্তিতে থাকার বার্তাটুকুই দিতে পারি।"

উল্লেখ্য , ইতিমধ্যেই ১০০০ কোটির গণ্ডি টপকে গেছে ধুরন্ধর। সারা দেশেও বিপুল আয় করেছে হামজার মিশন। পুষ্পা , কেজিএফ , বাহুবলীর মত ছবি পাত্তা পায়নি ধুরন্ধরের কাছে। গত বছরের ডিসেম্বর থেকে এখনও অবধি ধুরন্ধর ঝড়ে কাবু বক্স অফিস। এখনও ঝড়ের গতিতে টিকিট বুকিং চলছে। এই দুটি ছবির মাধ্যমেই কেরিয়ারের ভরাডুবি বাঁচিয়েছেন রণবীর সিং।

আরও পড়ুন

বাবার শেষ শিক্ষাই আজ সাইনার সবচেয়ে বড় শক্তি! লাজুর অভিনয়ে মুগ্ধ দর্শক
আগস্ট ০৩, ২০২৬

এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন

মন্দিরে গোপন বিয়ে, উর্মিলা-রামগোপাল বর্মাকে নিয়ে বিস্ফোরক দাবি সাংবাদিকের!
আগস্ট ০৩, ২০২৬

প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন

অশালীন ছবি থেকে হুমকির ভয়েস নোট! আতঙ্কে অভিনেত্রী চাঁদনি সাহা
আগস্ট ০৩, ২০২৬

চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন

কাজ পেতে শরীরের দাম চেয়েছিল! কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন আকাঙ্ক্ষা
আগস্ট ০৩, ২০২৬

মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান

প্রাক্তন প্রেমিকার স্বামীকে চুমু কুশলের! গওহরের এক মন্তব্যেই ভাইরাল মুহূর্ত
আগস্ট ০২, ২০২৬

রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।

অমিতাভ পারেন, আমরা কেন পারব না নিরামিষ বিতর্কে বিস্ফোরক অগ্নিমিত্রা!
আগস্ট ০২, ২০২৬

মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা

সাই পল্লবীকে নিশানা, সীতার সাজে কঙ্গনার পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া!
আগস্ট ০১, ২০২৬

সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা

ক্রাশকে সামনে পেয়েও সেলফি মিস! সাই পল্লবীর জন্য আবেগে ভাসলেন আরাত্রিকা
আগস্ট ০১, ২০২৬

সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা

প্রেম বয়স মানে না, শুধু বাড়ায় বুকের ধুকপুক! অপরাজিতার পোস্টে মুগ্ধ নেটপাড়া
আগস্ট ০১, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।

ফরাহকে উঁচু গলায় জবাব রামের! ভাইরাল ভিডিয়ো ঘিরে দর্শকদের ক্ষোভ
আগস্ট ০১, ২০২৬

রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান

ঘরের মেয়েকে ঠিক ভাবে শাসন করুন , কিশোরীকে নিয়ে বিতর্কিত পোস্ট কঙ্গনার
আগস্ট ০১, ২০২৬

তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন

স্বামীর আচরণে বিতর্ক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন গৌতমী! শ্রেয়ার জবাবে চমক
জুলাই ৩১, ২০২৬

 রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে

রামায়ণ নাকি টেলি সিরিয়াল, লারা দত্তের লুক ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল !
জুলাই ৩১, ২০২৬

নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে

মোদি বিষ্ণুর অবতার , পা ধুয়ে জল পান করতে চান সুদেশ বেরি
জুলাই ৩১, ২০২৬

বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

রাজনীতিই কি ভাঙবে বাবা-ছেলের সম্পর্ক , চমকে দিল উইঙ্কল-টুইঙ্কলের টিজার
জুলাই ৩১, ২০২৬

টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে 

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের