নিজস্ব প্রতিনিধি , হায়দ্রাবাদ - দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু প্রথমবার প্রকাশ্যে আনলেন নিজের বেবি বাম্পের ছবি। বুধবার সকালে সামাজিক মাধ্যমে সেই ছবি ভাগ করে নেন তিনি। গর্ভস্থ সন্তানকে ‘সিক্স প্যাক’ বলে মিষ্টি বার্তাও লিখেছেন অভিনেত্রী। পোস্ট সামনে আসতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভরে যায় কমেন্ট বক্স।

গত কয়েক দিন ধরেই সামান্থার মা হওয়া নিয়ে নানা আলোচনা চলছিল। মা ইন্তি বাঙ্গারাম এর সাফল্য উদযাপনের পর সেই জল্পনা আরও জোর পায়। পাপারাজ্জিদের ক্যামেরায় তাঁর বেবি বাম্প ধরা পড়লেও তিনি তখন মুখ খোলেননি। পরে কিছুদিন কাজ থেকে বিরতি নেওয়ার কথা জানিয়ে সব জল্পনায় সিলমোহর দেন।
সম্প্রতি ছবির পরিচালক বি. ভি. নন্দিনী রেড্ডি সামান্থার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিশ্চিত করেন। এরপর অভিনেত্রী নিজেই বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। গাঢ় নীল টি শার্ট পরে তোলা সেই ছবিতে স্পষ্ট দেখা যায় তাঁর বেবি বাম্প। ক্যাপশনে লেখেন, ‘আমার সিক্স প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

২০২১ সালে নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর জীবনের নতুন পথ বেছে নেন সামান্থা। ২০২৫ সালের ডিসেম্বরে পরিচালক রাজ নিদিমরু-র সঙ্গে বিয়ে করেন তিনি। বিয়ের কয়েক মাসের মধ্যেই সন্তান আসার সুখবর ভাগ করে নেন এই তারকা দম্পতি। সিনেমার সাফল্যের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ও এখন আনন্দে ভরে উঠেছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের