নিউস ডেস্ক - তেলুগু সুপারস্টার রাম চরণের জীবনে এখন যেন সাফল্য আর পারিবারিক আনন্দ—দুই-ই সমান তালে ধরা দিচ্ছে। একদিকে তার সাম্প্রতিক ছবি ‘পিদ্দী’ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, অন্যদিকে স্ত্রী উপাসনা কোনিডেলার সঙ্গে ১৪তম বিবাহবার্ষিকী উদ্যাপনের মধ্যেই অনুরাগীদের জন্য বড় চমক নিয়ে এলেন এই তারকা দম্পতি। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার প্রকাশ্যে আনলেন তাদের সদ্যোজাত যমজ সন্তানের ঝলক।

চলতি বছরের ৩১ জানুয়ারি দ্বিতীয়বার বাবা-মা হন রাম চরণ ও উপাসনা। এ বার তাদের পরিবারে আসে এক পুত্র ও এক কন্যাসন্তান। পরিবারের নতুন সদস্যদের আগমনের খবর প্রথম প্রকাশ করেছিলেন রাম চরণের বাবা তথা অভিনেতা চিরঞ্জীবী। সেই সুখবরের কয়েক মাস পর সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া একটি বিশেষ ছবির মাধ্যমে অনুরাগীরা প্রথমবার দেখতে পেলেন দুই খুদের উপস্থিতির ইঙ্গিত।

সমাজমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায় তিনটি শিশুর ছোট্ট হাত একসঙ্গে ধরা রয়েছে। ছবিতে রয়েছে বড় মেয়ে ক্লিন কারা কোনিডেলার হাতও। এই পোস্টের মাধ্যমেই প্রথমবার প্রকাশ্যে আসে যমজ সন্তান শিব রাম ও অনবিরার ঝলক। যদিও তাদের মুখ দেখানো হয়নি, তবু এই আবেগঘন মুহূর্ত অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। পোস্টটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে।

ছবির ক্যাপশনে উপাসনা লেখেন, “আমার মন সত্যিই ভরে রয়েছে।” সংক্ষিপ্ত হলেও তার এই বার্তায় ফুটে ওঠে মাতৃত্বের আনন্দ এবং পরিবারের প্রতি গভীর ভালবাসা। পোস্টের মন্তব্য বিভাগে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। অভিনেত্রী কাজল অগ্রবাল, হুমা কুরেশি-সহ বিনোদন জগতের বহু পরিচিত মুখ নবজাতকদের জন্য শুভকামনা জানান এবং দম্পতিকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, রাম চরণ ও উপাসনার বড় মেয়ে ক্লিন কারার জন্ম হয় ২০২৩ সালের জুন মাসে। দীর্ঘ দিনের বন্ধুত্ব থেকে প্রেম এবং পরে বিবাহ—তাদের সম্পর্কের পথচলা বহু অনুরাগীর কাছেই অনুপ্রেরণার। ২০১১ সালের ডিসেম্বরে বাগ্দান এবং ২০১২ সালের জুনে বিবাহের পর থেকে তারা দক্ষিণী বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি হিসেবে পরিচিত। তিন সন্তানকে নিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রেখে বর্তমানে সুখের সময়ই কাটাচ্ছেন রাম চরণ ও উপাসনা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের