নিজস্ব প্রতিনিধি , মুম্বই - খুব কাছের মানুষকে হারিয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চন। দীর্ঘ ২৭ বছরের অভিনয় জীবনের সঙ্গী ছিলেন। তাঁকে হারিয়ে শোকস্তব্ধ অভিষেক। প্রয়াত অভিষেকের দীর্ঘদিনের পরিচিত প্রসাধনী শিল্পী অশোক সওয়ান্ত। সোশ্যাল মিডিয়ায় এই শোকের খবর নিজেই ভাগ করে নিলেন অভিনেতা।
রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অশোক সওয়ান্ত। অশোকের সঙ্গে ছবি ভাগ করে নিয়ে অভিষেক লিখেছেন, “২৭ বছর ধরে অশোক দাদা ও আমি একসঙ্গে কাজ করেছি। প্রথম দিন থেকে উনি আমার প্রসাধন করেছেন। শুধু আমার টিম নয়, আমার পরিবারের অংশ ছিলেন অশোক দাদা। ওঁর দাদা দীপক আমার বাবার প্রসাধন করেছেন ৫০ বছর ধরে।”
গত কয়েক বছর ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন অশোক সওয়ান্ত। তাই নিয়মিত ছবির সেটে আসতে পারতেন না। তবে অভিষেকের শুটিং থাকলেই, তিনি খোঁজ নিতেন। প্রতিটি ছবি শুরুর আগে অশোকের পা ছুঁয়ে প্রণাম করতেন অভিষেক। বচ্চন পুত্র লিখেছেন , "এবার থেকে আকাশের দিকে তাকিয়ে ভাবব, তুমি হয়তো আমাকে দেখছ আর আশীর্বাদ করছ। তোমাকে ছাড়া শুটিং সেটে যাওয়ার কথা ভেবেই মন ভেঙে যাচ্ছে। তোমার আত্মার শান্তি কামনা করি। তোমাকে আলিঙ্গন। আমাদের আবার দেখা হবে।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের