নিজস্ব প্রতিনিধি , অসম - জুবিন গর্গের মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিংয়ে গিয়ে রহস্যজনকভাবে মারা যান জনপ্রিয় গায়ক জুবিন। ভূমিপুত্রের এই মৃত্যুতে ষড়যন্ত্রের আঁচ পেয়েছে অসম প্রশাসন। এরপর একাধিক রিপোর্ট বেরোলেও এখনও তেমন সন্দেহজনক কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। এরই মাঝে জুবিনকে শ্রদ্ধা জানাতে নতুন উদ্যোগ। প্রয়াত গায়কের নামে নামকরণ করা হল এক বিরল প্রজাতির প্রজাপতির।
অরুণাচল প্রদেশের ঘন জঙ্গলে সন্ধান পাওয়া গেছে নতুন প্রজাতির এই প্রজাপতির। যার বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ইউথালিয়া জুবিনগর্গি। ওই অঞ্চলের সমৃদ্ধ জীববৈচিত্র্যকে তুলে ধরার পাশাপাশি জুবিনের প্রতি সম্মান জানানো হয়েছে। প্রজাপতিটির ডানা বাদামী রঙের যার উপর রয়েছে সাদা নকশা ও হালকা ঝলমলে আভা।
গবেষকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে শুধু একজন বিশিষ্ট শিল্পীকে সম্মান জানানো নয় বরং পাহাড়ি অঞ্চলের অসাধারণ জীববৈচিত্র্য সহ তার সংরক্ষণের প্রয়োজনীয়তার দিকেও জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে। এর আগে মানস জাতীয় উদ্যানে পাওয়া গিয়েছিল নতুন প্রজাতির একটি গাছ। যার নামকরণও হয়েছিল জুবিনের নামেই। এই বিরল প্রজাতির খোঁজ পেয়েছেন রোশন উপাধ্যায় ও গবেষক কালেশ সদাশিবন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের