নিজস্ব প্রতিনিধি , মুম্বই - প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বড় ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক। ২০২৬ সালের পদ্ম সম্মানপ্রাপকদের তালিকা ঘোষণা করা হল। যেখানে মরনোত্তর পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করা হল প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে। ২০১২ সালে শিল্পকলায় অবদানের জন্য পদ্মভূষণ প্রদান করা হয়েছিল অভিনেতাকে। দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানগুলির একটিতে জায়গা পেল তাঁর নাম।
২০২৫ সালের ২৪শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র। ৮৯ বছর বয়সে প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা। ৬ দশকের বেশি সময় হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্ততম মুখ হয়ে উঠেছিলেন ধর্মেন্দ্র। শেষ ছবি ইক্কিস মুক্তির আগেই তারাদের দেশে পাড়ি দেন তিনি।
‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘ধরম বীর’, ‘ড্রিম গার্ল’-সহ অগণিত কালজয়ী ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। এরপর শেষ জীবনেও বেশকিছু ছবিতে অভিনয় করেন। নতুন প্রজন্মের দর্শকেরও মন জয় করেন তিনি। ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ও ‘তেরি বাতোঁ মে অ্যাইসা উলঝা জিয়া ছবিতেও তার অভিনয় উল্লেখযোগ্য।
রাষ্ট্রপতি পরে তার ভবনে বাকি তারকাদের হাতে এই সম্মান তুলে দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত তালিকা অনুযায়ী, এ বছর মোট ৫ জনকে পদ্মবিভূষণ, ১৩ জনকে পদ্মভূষণ এবং ১১৩ জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের