নিজস্ব প্রতিনিধি , দিল্লি - চতুর্থ সপ্তাহে পদার্পণ করেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এই মুহূর্তে কেন্দ্রের তরফে বারবার আশ্বাস দেওয়া হলেও জ্বালানি সঙ্কট তুঙ্গে। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কেমন? এই নিয়ে শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ভোটমুখী পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী থাকছেনা সেখানে। তাই মমতার থাকার কোনো প্রশ্নই নেই।
সূত্রের খবর , এই সঙ্কটের মোকাবিলা করতে এক হয়ে লড়াই করার আশ্বাস দিতে চান প্রধানমন্ত্রী। মূল লক্ষ্য ,কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় সাধন। এছাড়াও একগুচ্ছ জিনিস নিয়ে আলোচনা হতে পারে। তবে মূল বিষয় হবে দলগতভাবে সঙ্কটের বিরুদ্ধে লড়াই করা। তাই যেকোনো কর্মসূচির ঘোষণাও হতে পারে বৈঠকে। এই মুহূর্তে বারংবার গ্যাস নিয়ে প্রশ্ন উঠলেও কেন্দ্রের তরফে অযথা ঝুঁকি না নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এই বৈঠক ঘোষণার পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জ্বালানি সঙ্কট। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালার ক্ষেত্রে ক্যাবিনেট সচিবালয় আলাদা ভাবে মুখ্য সচিবদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করবে।
উল্লেখ্য , কেন্দ্রের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে , ভারতের কাছে বর্তমানে প্রায় ৭৪ দিনের জ্বালানি তেল মজুত রয়েছে। রান্নার গ্যাস জোগান স্বাভাবিক রাখতে ঘরোয়া উৎপাদন বাড়ানো হয়েছে ৪০%।এছাড়া পরবর্তী ৬০ দিনের জন্য অপরিশোধিত তেলের আগাম জোগান নিশ্চিত করা হয়েছে।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের