নিজস্ব প্রতিনিধি , মুম্বই - প্রায় সাত বছর বাদে বলিউডে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ডন ৩ ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যেতে পারে প্রিয়াঙ্কাকে। ২০১৯ সালে শেষবার তাঁকে বলিউডের পর্দায় দেখা গিয়েছিল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির সুবাদে। যদিও ডনের মাধ্যমে নয় রাজামৌলির বারাণসী ছবিতে বলিউডে ফের শুটিং শুরু করেছেন দেশী গার্ল।
সূত্রের খবর , দুই বহু প্রতীক্ষিত বলিউড সিনেমা দিয়ে হিন্দি সিনেদুনিয়ার প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি। প্রথমটা, ফারহান আখতারের ডন ৩ ও দ্বিতীয়টা, হৃতিক রোশন পরিচালিত কৃশ ৪।এই বিষয়ে নিজেই মুখ খুলেছেন অভিনেত্রী। দিন কয়েক আগেই ফারহানের বহু প্রতীক্ষিত ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা থেকে বাদ পড়েছেন রণবীর সিং।ভক্তরা শাহরুখকেই ডন হিসেবে দেখতে ইচ্ছুক। যদিও বাদশা শর্ত রেখেছেন, পরিচালকের আসনে অ্যাটলি বসলে তবেই তিনি ফিরবেন। অ্যাটলির জওয়ান ছবির জন্যই ন্যাশনাল আওয়ার্ড পেয়েছেন শাহরুখ।
এক সাক্ষাৎকারে উচ্ছ্বসিত সুরে দেশি গার্ল জানিয়েছেন , "কৃশ হোক কিংবা ডন , এই দুটো সিনেমার কোনওটা নিয়েই আমি আপাতত কথা বলতে পারব কিনা জানি না।" এই ছবি নিয়ে বেশকিছু গুঞ্জন শোনা যায়। যেমন , ছবিতে একসময় ঘনিষ্ট হয়ে পড়েন প্রিয়াঙ্কা ও শাহরুখ। তবে ডন ছবির পুরোনো কাস্ট মারাত্মক পছন্দ অনুরাগীদের। তাই ফারহান আখতারও হয়তো 'পহলে দর্শনধারী ফির গুণবিচারি' পথেই হেঁটেছে। উল্লেখ্য , ডন ছবির প্রথম পর্ব মুক্তি পায় ২০০৬ সালে। এরপর দ্বিতীয় পর্বটি আসে ২০১১ সালে। এবার তৃতীয় পর্বের আলোচনা শুরু হতেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের