নিজস্ব প্রতিনিধি , লস অ্যাঞ্জেলস - পুরুষ সহশিল্পীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল হলিউড তারকা উইল স্মিথের বিরুদ্ধে। অভিনেতা-ব়্যাপারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে মামলা দায়ের করলেন পুরুষ সহশিল্পী ব্রায়ান কিং জোসেফ। বেসড অন আ ট্রু স্টোরি ২০২৫’ ট্যুরে স্মিথের সফরসঙ্গী ছিলেন তিনি। সেখানেই তাকে শারীরিক হেনস্থা করেন বলে অভিযোগ তোলেন ব্রায়ান।
সূত্রের খবর , ঘটনাটি পঁচিশ সালের মার্চ মাসে। যখন তারা একসঙ্গে লাস ভেগাসে ছিলেন। ব্রায়ানের অভিযোগ , ট্যুরের মাঝে একদিন হোটেলে ফিরে তিনি বুঝতে পারেন বিনা অনুমতিতে কেউ তাঁর ঘরে ঢুকেছিল। শুধু তাই নয়, ঘরে রাখা ছিল যৌন ইঙ্গিতপূর্ণ নানা বার্তা, ওয়াইপস, একটি বিয়ারের বোতলসহ প্রেসক্রাইব করা এইচআইভির কিছু ওষুধ ও হাসপাতালের কিছু নথিপত্র। সেইসবের সঙ্গে হাতে লেখা একটি চিঠি। যেখানে লেখা ছিল , "ব্রায়ান, আমি দেরি না করে ৫:৩০ টায় ফিরে আসব। শুধু আমরাই থাকব তখন।"
ঘটনার পরই তড়িঘড়ি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন জোসেফ। এরপর জানতে পারেন, ওই হোটেল রুম স্মিথের টিমের পক্ষ থেকেই বুক করা হয়। ওই ঘরে শুধু স্মিথের টিমের লোকেদের প্রবেশাধিকার ছিল। যদিও পরের দিনই তাকে স্মিথের টিম থেকে বের করে দেওয়া হয়। ঘটনায় লস অ্যাঞ্জেলেস আদালতে স্মিথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ব্রায়ান। জোসেফের দাবি ওই ট্যুরে স্মিথ তাকে যৌন হেনস্থার পরিকল্পনা করেছিলেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের