নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল ও নৃত্যশিল্পী রাঘব জুয়ালকে ঘিরে গত কয়েক মাস ধরেই সম্পর্কের জোর গুঞ্জন চলছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে দু'জনকে একসঙ্গে দেখা যায়। ভিড়ের মধ্যে রাঘবকে শেহনাজের হাত ধরে তাকে নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে দেখা যায়। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরই ফের চর্চা শুরু হয় তাদের সম্পর্ক নিয়ে।

এই জল্পনার মাঝেই একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাননি শেহনাজ। 'পিঙ্কভিলা'-কে তিনি স্পষ্ট বলেন, 'দয়া করে ব্যক্তিগত বিষয়ে কোনও প্রশ্ন করবেন না।' যদিও সম্পর্কের গুঞ্জন নিয়ে তিনি সরাসরি কোনও মন্তব্য করেননি, ফলে বিষয়টি নিয়ে কৌতূহল আরও বেড়েছে অনুরাগীদের মধ্যে।
তবে ব্যক্তিগত প্রসঙ্গ এড়িয়ে গেলেও বন্ধু রাঘব জুয়ালের আসন্ন ছবি 'ভাই তেরা স্টার হ্যায়' এর জন্য সকলের সমর্থন চেয়েছেন অভিনেত্রী। শেহনাজ বলেন, রাঘব ইন্ডাস্ট্রির বাইরের ছেলে হয়েও নিজের পরিশ্রমে এই জায়গায় পৌঁছেছেন। নায়ক হিসেবে এটি তার বড় সুযোগ, তাই দর্শকদের সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার আবেদনও জানান তিনি।

প্রসঙ্গত, 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই শেহনাজ ও রাঘবের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। ছবির প্রচারে সলমন খানের একটি মজার মন্তব্য সেই গুঞ্জন আরও উসকে দিয়েছিল। যদিও পরে রাঘব নিজেই জানান, তারা শুধুই ভালো বন্ধু এবং তিনি সিঙ্গেল। বিবেক বি আগরওয়াল পরিচালিত 'ভাই তেরা স্টার হ্যায়' ছবিতে রাঘবের পাশাপাশি রয়েছেন সঞ্জয় কাপুর ও নিক্কি ওয়ালিয়া। আগামী ৩০ জুলাই মুক্তি পাবে ছবিটি।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের