নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুতে প্রিয়াঙ্কা এবং তাদের একমাত্র ছেলে সহজের জীবনে গভীর শূন্যতা তৈরি করেছে। তালসারির সমুদ্র সৈকতে শ্যুটিং চলাকালীন ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার পর কেটে গেছে আড়াই মাসেরও বেশি সময়। তবুও প্রিয়জনকে হারানোর যন্ত্রণা আজও তাজা। এই কঠিন সময়ে ছেলেকে আগলে রেখে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান মানসিক অবস্থার কথা বলেন প্রিয়াঙ্কা, 'আমি খুব দ্রুত বুঝে গিয়েছিলাম যে নিজেকে ভালো রাখার দায়িত্ব আমাকেই নিতে হবে। জীবনের এমন কঠিন মুহূর্তে অন্য কারও ওপর ভরসা করে থাকা বা অতিরিক্ত প্রত্যাশা রাখা ঠিক নয়। তাই নিজেকে মানসিকভাবে শক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিদিন নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, কারণ আমার পাশে রয়েছে আমার ছেলে সহজ।'
এরপর অভিনেত্রী আরও জানান 'কাজও আমাকে অনেকটা শক্তি জুগিয়েছে। শোকের মধ্যেও অভিনয়ে ফিরেছি এবং নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। সহকর্মীদের সঙ্গে সময় কাটানো, নতুন চরিত্র নিয়ে কাজ করা এবং দর্শকদের ভালোবাসা আমাকে এগিয়ে চলার সাহস দিচ্ছে। কাজের মধ্যেই যেন কিছুটা স্বস্তি ও নতুন করে বাঁচার প্রেরণা খুঁজে পাচ্ছি' শুধু ইন্ডাস্ট্রির মানুষ নন, পর্দার ওপারে থাকা অসংখ্য শুভানুধ্যায়ীর সমর্থনও আমার কাছে অত্যন্ত মূল্যবান। তাদের ভালোবাসা, শুভেচ্ছা, উৎসাহ আমাকে বারবার মনে করিয়ে দেয় যে আমি একা নই। এই ভালোবাসাই কঠিন সময় পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগাচ্ছে।'

রাহুলের চলে যাওয়ায় জীবনে তৈরি হয়েছে এক অপূরণীয় শূন্যতা। তবে সেই শোককে শক্তিতে পরিণত করেই এগিয়ে চলার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা। পরিবার, কাজ এবং ছেলে সহজকে ঘিরেই এখন তাঁর জীবন। কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েও খুশি থাকার চেষ্টা করছেন অভিনেত্রী, আর সেখান থেকেই খুঁজে নিচ্ছেন নতুন করে বাঁচার অনুপ্রেরণা।
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের