নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউডে ফের বড়সড় চমক দিতে চলেছেন সলমন খান। জনপ্রিয় পরিচালক জুটি রাজ ও ডিকে-র সঙ্গে তাঁর নতুন সুপারহিরো সিনেমার পরিকল্পনা ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে। বড় বাজেটের এই প্রজেক্ট আন্তর্জাতিক দর্শকদের লক্ষ্য করে তৈরি করা হচ্ছে। ২০২৬ সালের অক্টোবরেই সিনেমার শ্যুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
শোনা যাচ্ছে, সিনেমাটিতে আধুনিক প্রযুক্তি আর VFX এর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। নির্মাতারা গল্প, লুক আর স্কেলের দিক থেকে আলাদা কিছু উপহার দিতে চান দর্শকদের। নায়িকা হিসেবে সামান্থা প্রভুর নাম সামনে এলেও, সেই জল্পনাকে উড়িয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রধান নারী চরিত্রের জন্য কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বলা যায়, বর্তমানে প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে।
এই সিনেমাটি অ্যাকশন আর বিনোদনের মিশেলে তৈরি হতে চলেছে। প্রযোজনার দায়িত্বে থাকছেন অতুল অগ্নিহোত্রী। পাশাপাশি মৈত্রী মুভি মেকার্সের সঙ্গে কথাবার্তাও চলছে। সব ঠিক থাকলে এটি সলমনের কেরিয়ারের অন্যতম বড় প্রজেক্ট হয়ে উঠতে পারে।
অন্যদিকে, খুব শীঘ্রই ‘মাতৃভূমি’ ছবিতে দেখা যাবে সলমন খানকে। এছাড়াও তাঁর হাতে রয়েছে আরও নতুন কিছু কাজ। যার মধ্যে দক্ষিণী পরিচালকদের সঙ্গে যৌথ উদ্যোগও রয়েছে। সব মিলিয়ে আগামী সময়টা সলমনের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের