নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রভাসের আসন্ন ছবি ফৌজির শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেতা রাজেশ শর্মা। জানা গেছে, বিষাক্ত মাকড়সার কামড়ে তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। পরে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা।

হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির একটি জঙ্গল এলাকায় করা হচ্ছিল শুটিং। বিরতির সময় সেখানে গেলে আচমকা মাকড়সার কামড়ে পা ফুলে যায় রাজেশের। কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট, জ্বর, তীব্র সংক্রমণের লক্ষণ দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে কলকাতায় আনা হয়।

ঘটনার পর অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন শুটিং সেটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সংগঠনের দাবি, সেখানে জরুরি চিকিৎসার ব্যবস্থা যথেষ্ট ছিল কি না, তা খতিয়ে দেখা দরকার। স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো মানা হয়েছিল কি না, সেটিও তদন্তে স্পষ্ট হওয়া উচিত। ঘটনার জন্য কারও গাফিলতি থাকলে তার দায়ও নির্ধারণের দাবি জানানো হয়েছে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কাছে রামোজি ফিল্ম সিটিতে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন করেছে। তদন্তে রাজেশ শর্মার অসুস্থতার প্রকৃত কারণ, শুটিং সেটের নিরাপত্তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। পাশাপাশি অভিনেতার চিকিৎসার সমস্ত খরচ প্রযোজনা সংস্থার বহনের দাবিও তোলা হয়েছে। এখন বর্তমানে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজেশ শর্মা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের