নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অভিনেতা চন্দন সেন। এক সাক্ষাৎকারে নাগরিকত্ব থেকে বিরোধী রাজনীতির কার্যকারিতা পর্যন্ত একাধিক বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। তার বক্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। এক্ষেত্রে প্রশংসার পাশাপাশি কটাক্ষের ঢেউও দেখা যায়।

সাক্ষাৎকারে অভিনেতা বলেন, এখন অনেক ক্ষেত্রেই রাজনৈতিক বিরোধিতা মানুষের স্বার্থের জন্য হয় না। বরং ব্যক্তিগত লাভের কথা ভেবেই করা হচ্ছে। এমনকি বিরোধী দলগুলির মধ্যে ঐক্যের অভাবও স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি গণতন্ত্রের জন্য ভালো নয়। এতে শাসক দলের সুবিধাই বেশি হচ্ছে বলে দাবি করেন তিনি।

পাশাপাশি নাগরিকত্ব নিয়ে প্রশ্নের উত্তরে অভিনেতা ব্যঙ্গ করে বিশেষ রঙের অন্তর্বাসের প্রসঙ্গ তোলেন। এক্ষেত্রে জনসমক্ষে কাউকে অপমান করার ঘটনাগুলিরও বিরোধিতা করেন তিনি। তার মতে, অপরাধের বিচার আইনের পথেই হওয়া উচিত। এ ধরনের ঘটনা সমাজের জন্য বিপজ্জনক বলে সতর্ক করেন চন্দন সেন।

চন্দন সেন দীর্ঘদিন ধরেই বামপন্থী মতাদর্শের সমর্থক হিসেবে পরিচিত। অতীতেও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে প্রকাশ্যে মতামত দিয়েছেন তিনি। এবারও তার বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে সমর্থন জানিয়েছেন এই বিষয়ে। আবার অনেকেই তাকে 'মাকু' বলে কটাক্ষ করেছেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের