নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ঘড়ির কাঁটা ঠিক ১২-র (দুপুর) ঘরে। নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে সেই মাহেন্দ্রক্ষণ। ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে ভূকম্পন সরযূ নদীর তীরে। রামলালার কপালে এসে পড়ল সূর্যের তিলক। চার মিনিট ধরে এই ঘটনা ঘটল। যা টিভিতে চাক্ষুষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অয্যোধ্যায় ভক্তদের জনজোয়ার।
এই অসাধ্য সাধনের পিছনে অবদান রুরকির সিবিআরআই এবং বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানীদের। আয়না এবং লেন্সের সমন্বয়ে তৈরি একটি অপ্টো-মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে সূর্যের আলোকে আনা হয় নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে। ৫.৮ সেন্টিমিটার ব্যাসের আলোকবিন্দু রামলালার কপালে এসে পড়ে। জ্বলে ওঠে চন্দনের তিলক।
অযোধ্যা ডিভিশনের কমিশনার রাজেশ কুমার জানিয়েছেন, “রামনবমীতে অযোধ্যায় ভক্তির ঢেউ আছড়ে পড়েছে। সর্বত্র ভক্তদের ভিড়, চারিদিকে ‘জয় শ্রী রাম’ ধ্বনি। সব উচ্চপদস্থ আধিকারিকরা মেলায় ঘুরে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং ব্যবস্থাপনা যাতে নির্বিঘ্ন থাকে, তা নিশ্চিত করছেন।“ আবেগঘন মুহূর্তের সাক্ষী ছিলেন প্রধানমন্ত্রী। হাত জোড় করে রামলালার কাছে দেশবাসীর মঙ্গল কামনা করেন তিনি।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের