নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এখন ধারাবাহিক থেকে সাময়িক বিরতিতে রয়েছেন। সম্প্রতি একটি রিয়ালিটি শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তিনি। অনুষ্ঠানের কিছু মুহূর্ত সমাজমাধ্যমে পোস্টের পরেই শুরু হয় একের পর এক কটাক্ষ। তবে সব মন্তব্যেরই তিনি জবাব দিয়েছেন শান্ত মাথায়।

শ্বেতা ভট্টাচার্য দীর্ঘদিন ধরে বাংলা মেগা ধারাবাহিকের পরিচিত মুখ। 'কোন গোপনে মন ভেসেছে' শেষ হওয়ার পর নতুন কোনও ধারাবাহিকে দেখা যাচ্ছে না তাকে। বিয়ের পর স্বামী রুবেলের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্যই অভিনয় থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। যদিও বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নিয়মিত উপস্থিত থাকছেন তিনি।

সম্প্রতি রুবেলের সঙ্গে 'শাশুড়ি বউমার রান্নাঘর' অনুষ্ঠানে হাজির হন শ্বেতা। সেই ছবি পোস্ট করার পর এক মহিলা কমেন্টে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন। অভিনেত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে 'রাতের সঙ্গী' বলেও কটাক্ষ করা হয়। তার উত্তরে শ্বেতা লেখেন, "হ্যাঁ, আমি আর রুবেল দুজনেই রাতের সঙ্গী।" পরে আরও কুরুচিকর মন্তব্য এলেও তিনি একইভাবে ঠান্ডা মাথায় জবাব দেন।

শুধু এই ঘটনাই নয়, আরও এক নেটিজেন তাকে 'মাসি' বলেও কটাক্ষ করেন। তারও পালটা জবাবে শ্বেতা লেখেন, "মাসি চলে যাবে। ছবি পোস্ট হলে পিসি আবার কমেন্ট করতে চলে আসবে।" অভিনেত্রীর এই উপস্থিত বুদ্ধি এখন সমাজমাধ্যমে প্রশংসাযোগ্য হয়ে উঠেছে। অনেকের মতে, রাগ না দেখিয়ে বুদ্ধির সঙ্গে জবাব দিয়েই ট্রোলারদের উপযুক্ত শিক্ষা দিলেন শ্বেতা ভট্টাচার্য।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের