নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - মাঠের লড়াইয়ে আরও একবার নিজেকে 'কিং' প্রমাণ করলেন বিরাট কোহলি। IPL-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমে গড়লেন এক বিরাট রেকর্ড। চলতি আইপিএলেই বিরাটকে টপকে এই রেকর্ডের মালিক হয়েছিলেন রোহিত শর্মা। এবার রোহিতের থেকে ফের সেই মুকুট কেড়ে নিলেন বিরাট। পিচে অল্প সময় কাটালেও সমর্থকদের মনে অনেকটা ফের বিশাল জায়গা তৈরি করলেন বিরাট।
চেন্নাইয়ের বিপক্ষে ১৮ বলে ২৮ রানের একটি ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন কোহলি। এই ইনিংসের পথেই তিনি গড়ে ফেলেন IPL-এর এক নতুন নজির। IPL-এ কোনো একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন বিরাটের পকেটে। এর আগে এই রেকর্ডটি ছিল রোহিত শর্মার নামে, কেকেআরের বিরুদ্ধে তিনি ৩৬ ম্যাচে ১১৬১ রান করেছিলেন।

এদিন রোহিতকে টপকে যেতে বিরাটের দরকার ছিল মাত্র ১৬ রান। ইনিংসের চতুর্থ ওভারেই তিনি সেই রান তুলে নেন। এখন চেন্নাইয়ের বিরুদ্ধে বিরাটের মোট রান ১১৭৮। শুধু IPL নয়, যদি চ্যাম্পিয়ন্স ট্রফির রানও যোগ করা হয়। বিরাট রেকর্ডটি ভেঙেছেন খেলার প্রথম ওভারেই। কারণ, দুই টুর্নামেন্ট মিলিয়ে রেকর্ড গড়তে তার দরকার ছিল মাত্র ২ রান।
বিরাটের এই দুর্দান্ত ফর্ম দেখে বোলারদের কপালে চিন্তার ভাঁজ। চেন্নাইয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে শুরু থেকেই যেভাবে তিনি আক্রমণ করেছেন, তাতে গ্যালারিতে শুধুই তাঁর জয়ধ্বনি। রেকর্ড গড়া যে তার কাছে জলভাত, এই নতুন নজির গড়ে বিরাট কোহলি তা ফের বুঝিয়ে দিলেন। ক্রিকেটের এই নতুন ইতিহাস কি শেষ পর্যন্ত আরসিবি-কে সাফল্য এনে দেবে? এখন সেই দিকেই তাকিয়ে ক্রিকেট ভক্তরা।
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
গ্লাসগোয় পুরুষদের লং জাম্পে দ্বিতীয় ভারতীয়, ৮.০৯ মিটার লাফিয়ে রৌপ্য জিতলেন শ্রীশঙ্কর মুরালী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের