নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গত বছরের শেষের দিকে মুক্তি পায় রব্বি গ্রেওয়াল পরিচালিত “Bhay: The Gaurav Tiwari Mystery” ওয়েব সিরিজটি। এটি একটি প্যারানরমাল সিরিজ, যা দর্শকদের মধ্যে ভালোই সাড়া ফেলেছিল। ভারতের পরিচিত ভূত-তদন্তকারী গৌরব তিওয়ারির জীবনের ওপর ভিত্তি করে তৈরি করা হয় এই গল্পটি। সিরিজের প্রথম সিজনে করণ ট্যাকার আর কালকি কোয়েচলিনের অভিনয় বিশেষভাবে নজর কাড়ে। সেই সাফল্যের পর থেকেই দর্শকের মধ্যে দ্বিতীয় সিজন নিয়ে কৌতূহল তৈরি হয়, যা এবার বাস্তবে রূপ নিতে চলেছে।
খবর সূত্রে জানা গেছে , নতুন সিজনের কাজ শুরুর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শোনা যায়, আগের সিজনের প্রধান চরিত্র গৌরব আর ইরিনা হিসেবে আবারও করণ ট্যাকার আর কালকি কোয়েচলিনকে দেখা যেতে পারে। গল্পের ধারাবাহিকতা বজায় রেখে নতুন পর্বে আরও গভীর রহস্য আর অতিপ্রাকৃত ঘটনাকে তুলে ধরা হবে। পরিচালক রব্বি গ্রেওয়ালও জানিয়েছেন, নতুন সিজনের কাজ বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে আছে। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে শুটিং শুরু হবে বছরের শেষের দিকে নভেম্বর মাসে।
তবে শুটিং শুরুর নির্দিষ্ট তারিখ নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। অভিনেতারা এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। ফলে অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত কিছু বিষয় পরিষ্কার হয়নি। সব মিলিয়ে এই প্যারানরমাল ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনকে ঘিরে দর্শকদের প্রত্যাশা অনেকটাই বেড়ে চলেছে। তবে এখনও কিছু প্রশ্ন বা বলা যায় প্রশ্নের উত্তর অস্পষ্ট হয়ে রয়েছে এই সিরিজ নিয়ে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের